আবদুল মালিক ইবনু শু'আয়ব ইবনু লায়স (রহঃ) … আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত হলো, তখন তার বয়স তেষট্টি বছর হয়েছিল। ইবনু শিহাব (রহঃ) বলেন, সাঈদ ইবনু মুসাইয়্যিব (রহঃ)-ও আমাকে অনুরূপ জানিয়েছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৮২, ইসলামিক সেন্টার)
A'isha reported that Allah's Messenger (ﷺ) died when he had attained the age of sixty-three. And a hadith like this had been transmitted on the authority of Sa'id b. Musayyib
তিনি বলেন, আমি উরওয়াহকে প্রশ্ন করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কায় কতদিন ছিলেন তিনি বললেন, দশ বছর। বর্ণনাকারী বলেন, আমি বললাম, ইবনু আব্বাস (রাযিঃ) তো বলেন, তেরো বছর। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৮৪, ইসলামিক সেন্টার)
Amr reported:I said to 'Urwa: How long did Allah's Apostle - (ﷺ) stay in Mecca? He said: For ten years. I said: Ibn 'Abbas says (that he stayed in Mecca) for thirteen years
আবূ গাসসান আর রাযী ও মুহাম্মদ ইবনু আমর (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত হয়েছে তেষট্টি বছর বয়সে, আবূ বাকর সিদ্দিক (রাযিঃ)-এরও তেষট্টি বছর বয়সে, উমার (রাযিঃ)-এরও তেষট্টি বছর বয়সে। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৮১, ইসলামিক সেন্টার)
Anas b. Malik reported that Allah's Messenger (ﷺ) died when he was sixty-three years old, and so was the case with Abu Bakr, and so was the case with Umar who was also sixty-three (when he died)