তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিঠে মোহরে নুবুওয়াত দেখেছি- যেন তা দেখতে কবুতরের ডিমের ন্যায়। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৭৫, ইসলামিক সেন্টার)
Jabir. Samura reported:I saw the seal on his back as if it were a pigeon's egg
কুতাইবাহ ইবনু সাঈদ ও মুহাম্মদ ইবনু আব্বাদ (রহঃ) .... সায়িব ইবনু ইয়াযীদ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমার খালা আমাকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে গেলেন। তিনি বললেন, হে আল্লাহর রসূল! এটি আমার বোনের পুত্র। সে রোগগ্রস্তু। তখন তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং আমার জন্য বারাকাতের দু'আ করলেন। তারপর তিনি ওযু করলেন। আমি তার ওযুর পানি হতে পান করলাম। অতঃপর তাঁর পশ্চাতে দাঁড়ালাম এবং তার দু’কাঁধের মাঝে মোহরে নুবুওয়াত প্রত্যক্ষ করলাম হজালার ডিমের ন্যায়। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৭৭, ইসলামিক সেন্টার)
As-Sa'ib b. Yazid reported:My mother's sister took me to Allah's Messenger (ﷺ) and said: Allah's Messenger, here is the son of my sister and he is ailing. He touched my head and invoked blessings upon me. He then performed ablution and I drank the water left from his ablution; then I stood behind him and I saw the seal between his shoulders
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল এবং দাড়ির সামনের অংশ সাদা হয়ে গিয়েছিল। তিনি যখন তেল দিতেন (সাদা চুল) তখন দেখা যেত না, আর যখন চুল অগোছালো হত তখন (সাদা) দেখা যেত। তার দাড়ি প্রচুর ঘন ছিল। জনৈক লোক বলল, তার চেহারা ছিল তরবারির ন্যায়। জাবির (রাযিঃ) বললেন, না, তার চেহারা ছিল সূর্য ও চন্দ্রের ন্যায় (উজ্জ্বল) গোলাকার। আমি তাঁর পিঠের উপরিভাগে কবুতরের ডিম সদৃশ নুবুওয়াতের মোহর দেখেছি। এটির রং ছিল তার গায়ের রংয়ের মতো। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৭৪, ইসলামিক সেন্টার)
Jabir b. Samura reported that there had appeared some whiteness on the front part of the head and beard of Allah's Messenger (ﷺ). When he applied oil, it did not become visible, but when he did not (apply) oil, it became apparent. And he had a thick beard. A person said:His face was as (bright) as the sword. Thereupon he (Jabir) said: No, it was round and like the sun and the moon. And I saw the seal near his shoulder of the size of a pigeon's egg and its color was the same as that of his body