Skip to content
4 November 2026 24 Jumada al-Ula 1448 AH
Show
Hadith 6080 Sahih
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ، يَحْيَى أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم هَذِهِ مِنْهُ بَيْضَاءَ وَوَضَعَ زُهَيْرٌ بَعْضَ أَصَابِعِهِ عَلَى عَنْفَقَتِهِ قِيلَ لَهُ مِثْلُ مَنْ أَنْتَ يَوْمَئِذٍ قَالَ أَبْرِي النَّبْلَ وَأَرِيشُهَا ‏.‏

আহমাদ ইবনু ইউনুস ও ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) .....আবূ জুহাইফাহ (রাযিঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এতটুকু সাদা হতে দেখেছি। আর যুহায়র (রহঃ) এ কথা বলার সময় তার কতক অঙ্গুলি ছোট দাড়ির উপর রাখলেন। পরে লোকেরা আবূ জুহাইফাহকে বলল, আপনি তখন কেমন বয়সের ছিলেন? তিনি বললেন, আমি তীর তৈরি করা ও তাতে পাখা লাগানোর বয়সে উপনীত হয়েছি। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৭০, ইসলামিক সেন্টার)
Abu Juhaifa reported:I saw Allah's Messenger (ﷺ) having some whiteness (in hair) at this place, and Zuhair placed one of his fingers at his chin. Juhaifa was asked how old he had been at that time. He said: I made arrows and put feathers to them (i. e. I had passed my childhood)
Sahih Muslim 6080

More from this chapter

Whole chapter
Hadith 6079 Sahih
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ وَأَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ جَمِيعًا عَنْ أَبِي دَاوُدَ، قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُلَيْدِ بْنِ جَعْفَرٍ، سَمِعَ أَبَا إِيَاسٍ، عَنْ أَنَسٍ، أَنَّهُ سُئِلَ عَنْ شَيْبِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَقَالَ مَا شَانَهُ اللَّهُ بِبَيْضَاءَ ‏.‏
মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইবনু বাশশার, আহমাদ ইবনু ইবরাহীম দাওরাকী ও হারূন ইবনু আবদুল্লাহ (রহঃ) এরা সবাই রিওয়ায়াত করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বার্ধক্যের ব্যাপারে আনাস (রাযিঃ) কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আল্লাহ তাকে বার্ধক্য দিয়ে সৌন্দর্যহীন করেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬৯, ইসলামিক সেন্টার)
Anas (b. Malik) was asked about the old age of Allah's Apostle (ﷺ). He said:Allah did not blemish him with white hair
Hadith 6081 Sahih
حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَبْيَضَ قَدْ شَابَ كَانَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ يُشْبِهُهُ ‏.‏

ওয়াসিল ইবনু আবদুল আ'লা (রহঃ) ..... আবূ জুহাইফাহ্ (রাযিঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি, তার রং ছিল শুভ্র, তিনি প্রায় বার্ধক্যেই উপনীত হয়েছিলেন, হাসান ইবনু ‘আলী (রাযিঃ) দেখতে তার মতোই ছিল। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৭১, ইসলামিক সেন্টার)
Abu Juhaifa reported:I saw Allah's Messenger (ﷺ) that he had white complexion and had some white hair, and Hasan b. 'Ali resembled him
Hadith 6078 Sahih
وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا الْمُثَنَّى، بِهَذَا الإِسْنَادِ ‏.‏
(…/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) এ সূত্রেই হাদীসটি রিওয়ায়াত করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬৮, ইসলামিক সেন্টার)
This hadith has been narrated on the authority of Muthanna through the same chain of transmitters