নাসর ইবনু আলী জাহযামী (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, কারো চুল ও দাড়ির সাদা চুল উঠিয়ে ফেলা মাকরূহ এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কক্ষনো কলপ দেননি। কিছু সাদা তার অধরের* নীচের ছোট দাড়িতে ছিল, তার কানপট্টিতে কিছু আর মাথায় কিছু ছিল। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬৮, ইসলামিক সেন্টার)
Anas b. Malik did not like that a person should pick out his white hair from his head or beard, and Allah's Messenger (ﷺ) did not dye, and there was some whiteness in his hair at his chin, on his temples and very little on his head
আবূ রাবী' আতাকী (রহঃ) রিওয়ায়াত করেন যে, আনাস ইবনু মালিক (রাযিঃ) কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলপ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেন, আমি যদি ইচ্ছা করতাম তাহলে তার মাথার শুভ্র চুল গুনে ফেলতে পারতাম। তিনি বলেন, তিনি কলপ দেননি। তবে আবূ বাকর (রাযিঃ) মেহেদী এবং কাতাম (ঘাস জাতীয় এক ধরনের উদ্ভিদ) দ্বারা কলপ মেখেছেন এবং উমার (রাযিঃ) কেবল মেহেদী দ্বারা কলপ লাগিয়েছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬৭, ইসলামিক সেন্টার)
Thabit reported that Anas b. Malik was asked about the dyeing (of the hair of) Allah's Apostle (ﷺ). Thereupon he said.:(They were so few) that if I so liked I could count their number in his head, and he further said: (That is) he did not dye. Abu Bakr, however, dyed them and so did 'Umar dye them with pure henna
وَحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَخَضَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّهُ لَمْ يَرَ مِنَ الشَّيْبِ إِلاَّ قَلِيلاً .
হাজ্জাজ ইবনু শাইর (রহঃ) বর্ণনা করেন যে, ইবনু সীরীন (রহঃ) আনাস ইবনু মালিক (রাযিঃ) কে জিজ্ঞেস করলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কলপ দিতেন? তিনি বললেন, তার মধ্যে কিছু মাত্র বার্ধক্য দেখা দিয়েছিল। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬৬, ইসলামিক সেন্টার)
Muhammad b. Sirin reported:I asked Anas b. Malik whether Allah's Messenger (ﷺ) dyed his hair. He said: He had but little white hair