আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, ইবনু নুমায়র ও আমর আন নাকিদ (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আনাস (রাযিঃ) কে জিজ্ঞেস করা হলো, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিযাব (কলপ) লাগাতেন? তিনি বললেনঃ এতটুকু বার্ধক্য তার মধ্যে লক্ষ্য করা যায়নি। কিন্তু ইবনু ইদরীস (রহঃ) বলেন, তিনি যেন সামান্য করছিলেন। তবে আবূ বাকর ও উমার (রাযিঃ) মেহেদী এবং কাতাম দ্বারা কলপ লাগিয়েছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬৪, ইসলামিক সেন্টার)
Ibn Sirin reported:Anas b. Malik was asked whether Allah's Messenger (ﷺ) dyed his hair. He said: He had not become old enough to have white hair. Ibn Idris said that he had a few white hair. Abu Bakr and Umar, however, dyed hair with hina' (henna)
তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি। আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছেন আমি ব্যতীত এমন কেউ পৃথিবীতে আর বাকী নেই। বর্ণনাকারী বলেন, আমি বললাম, তাকে কেমন দেখেছেন? তিনি বললেন, ফর্সা, লাবণ্যময় এবং মধ্যমাকৃতির। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬৩, ইসলামিক সেন্টার)
Abu Tufail reported:I saw Allah's Messenger (ﷺ) and there is one amongst the people of the earth who (are living at the present time and) had seen him except me. I said to him: How did you find him? He said: He had an elegant white color, and he was of an average height
মুহাম্মাদ ইবনু বুকায়ল (রহঃ) ..... ইবনু সীরীন (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক (রাযিঃ) কে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিযাব লাগিয়েছিলেন? উত্তরে আনাস (রাযিঃ) বললেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) খিযাব লাগানোর বয়সে পৌছেননি। এরপর তিনি বললেন, তার (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর) দাঁড়িতে কিছু সাদা লোম ছিল মাত্র। ইবনু সীরীন (রহঃ) বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, আবূ বাকর (রাযিঃ) লাগাতেন কি? তিনি বললেন, হ্যাঁ। মেহেদী ও কাতাম দ্বারা খিযাব লাগাতেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬৫, ইসলামিক সেন্টার)
Ibn Sirin reported:I asked Anas b. Malik whether Allah's Messenger (ﷺ) dyed his hair. He said: He had not reached the stage when (he needed) dyeing (of his white hair). He had a few white hair in his beard. I said to him: Did Abu Bakr dye his hair? He said: Yes, with hina' (henna)
তিনি (জুরাইরী) বলেন, আমি তাকে (আবূ তুফায়লকে) প্রশ্ন করলাম যে, আপনি কি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রত্যক্ষ করেছেন? তিনি বললেন, হ্যাঁ! তিনি ছিলেন ফর্সা, লাবণ্যময়, উজ্জ্বল চেহারার অধিকারী। মুসলিম ইবনুল হাজ্জাজ (রহঃ) বলেন, একশ' হিজরীতে আবূ তুফায়ল (রাযিঃ) মৃত্যুবরণ করেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মাঝে সর্বশেষে তিনিই ইন্তিকাল করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৮৬২, ইসলামিক সেন্টার)
Jurairi reported:I said to Abu Tufail: Did you see Allah's Messenger (ﷺ)? He said: Yes, he had a white handsome face. Muslim b. Hajjaj said: Abu Tufail who died in 100 Hijra was the last of the Companions of Allah's Messenger (ﷺ)