তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক রাতে আমি দেখলাম যেভাবে ঘুমন্ত লোক দেখে (অর্থাৎ স্বপ্ন), যেন আমরা উক্বাহ ইবনু রাফি’ এর গৃহে রয়েছি। তখন আমাদের নিকট ইবনু তাব* (নামক) খেজুর হতে কিছু তাজা খেজুর নিয়ে আসা হলো। তখন আমি এর বিশ্লেষণ করলাম- পৃথিবীর বুকে আমাদের জন্য উন্নতি এবং আখিরাতে উত্তম পরিণতি। আর আমাদের দীন অবশ্যই উত্তম। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৩৩, ইসলামিক সেন্টার)
Anas b. Malik reported Allah's Messenger (ﷺ) as saying:I saw during the night that which a person sees during the sleep as if we are in the house of `Uqba b. Rafi` that there was brought to us the fresh dates of Ibn Tab. I interpreted it as the sublimity for us in the world and good ending in the Hereafter and that our religion is good
আবদুল্লাহ ইবনু আবদুর রহমান দারিমী (রহঃ) ..... ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (যেসব অভ্যাসে অভ্যস্ত) ছিলেন (সে সবের মধ্যে একটি ছিল এই) যে, তিনি তার সাহাবীগণকে (ফজরের সালাতের পরে) বলতেন, তোমাদের কেউ কোন স্বপ্ন দেখলে সে তা আমার নিকট প্রকাশ করুক, তাহলে আমি তাকে তার ব্যাখ্যা বলে দিব। জনৈক লোক এসে বলল, হে আল্লাহর রসূল! আমি একটি শামিয়ানা দেখলাম .....। পরবর্তী বর্ণনা (পূর্বোল্লিখিত) বর্ণনাকারীগণের বর্ণিত হাদীসের অবিকল। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৩২, ইসলামিক সেন্টার)
Ibn `Abbas reported that Allah's Messenger (ﷺ) used to say to his Companions:He who amongst you sees a vision should narrate it and I would interpret it for him, and a person came and said: Allah's Messenger, I saw a canopy. The rest of the hadith is the same
নাসর ইবনু আলী জাহ্যামী (রহঃ) ..... নাফি' (রহঃ) হতে বর্ণিত:
‘আবদুল্লাহ ইবনু উমর (রাযিঃ) এ মর্মে বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি ঘুমের মধ্যে আমাকে একটি দাতন দিয়ে মিসওয়াক করতে দেখলাম। তখন দু’লোক আমাকে আকৃষ্ট করল, যাদের একজন অন্যজনের চেয়ে বয়সে বড়। তখন আমি মিসওয়াকটি কম বয়সীকে দিতে গেলে আমাকে বলা হলো- 'বড়কে দিন', তাই তা আমি বয়স্ককে দিয়ে দিলাম। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৩৪, ইসলামিক সেন্টার)
Abdullah b. `Umar reported Allah's Messenger (ﷺ) as saying:I saw in a dream that I was using miswak and two persons contended to get it from me, one being older than the other one. I gave the miswak to the younger one. It was said to me to give that to the older one and I gave it to the older one
মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ..... ইবনু আব্বাস (রাযিঃ) কিংবা আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, আবদুর রাযযাক বলেন (আমার ঊর্ধ্বতন বর্ণনাকারী উস্তায) মা'মার (রহঃ) কখনো বর্ণনা করতেন ইবনু আব্বাস (রাযিঃ) হতে আবার কখনো বর্ণনা করতেন আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে এ মর্মে যে, জনৈক লোক রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে বললেন, আজ রাতে (স্বপ্নে) আমি একটি শামিয়ানা দেখতে পাই, তারপর পূর্বোল্লিখিত বর্ণনাকারীগণের বর্ণিত হাদীসের অর্থে হাদীস বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭৩১, ইসলামিক সেন্টার)
It is reported either on the authority of Ibn 'Abbas or on that of Abu Huraira that a person came to Allah's Messenger (ﷺ) and said:Verily I saw during the night a canopy; the rest of the hadith is the same