আবূ তাহির ও হারমালাহ্ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে লোক আমাকে স্বপ্নে দেখে, শীঘ্রই সে আমাকে জেগে থাকাবস্থায় দেখতে পাবে। অথবা তিনি বলেছেন, সে যেন আমাকে জাগ্রত অবস্থায় প্রত্যক্ষ করলো। কারণ শাইতান আমার আকৃতি ধারণ করতে পারে না। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭২৩, ইসলামিক সেন্টার)
Abu Huraira reported:I heard Allah's Messenger (ﷺ) as saying: He who saw me in a dream would soon see me in the state of wakefulness, or as if he saw me in a state of wakefulness, for the satan does not appear in my form
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক আমাকে স্বপ্নে দেখে সে (অবশ্যই) আমাকে দেখেছে। কারণ, শাইতান আমার আকৃতি ধারণ করতে পারে না। (ইসলামিক ফাউন্ডেশন ৫৭২২, ইসলামিক সেন্টার)
Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying:He who saw me in a dream in fact saw me, for the satan does not appear in my form
(…/...) কুতাইবাহ ও ইবনু রুমল্লাহ্ (রহঃ) লায়স ইবনু সা'দ থেকে (ভিন্ন সানাদে) ইবনু রাফি ও ইবনু ফুদায়ক (রহঃ) নাফি’ (রহঃ) হতে হুবহু রিওয়ায়াত করেছেন। লায়স-এর হাদীসে আছে নাফি' (রহঃ) বলেন, আমার ধারণা ইবনু উমর (রাযিঃ) বলেছেনঃ স্বপ্ন নুবুওয়াতের সত্তর ভাগের এক ভাগের এক ভাগ * (ইসলামিক ফাউন্ডেশন, ৫৭২১, ইসলামিক সেন্টার, নেই)
A hadith like this has been reported on the authority of Nafi` with the same chain of transmitters (and the words are):"I think Ibn `Umar said: The seventieth part from Prophecy