ইবনু আবূ উমার (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে সত্য শ্লোক যা কোন কবি বলেছেন (তা হলঃ) أَلاَ كُلُّ شَىْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ আল্লাহ ব্যতীত যা কিছু আছে, সব ব্যর্থ ও বাতিল’। আর ইবনু আবুস সালত তো প্রায় মুসলিম হয়ে গিয়েছিল। (ইসলামিক ফাউন্ডেশন ৫৬৯৩, ইসলামিক সেন্টার)
Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying:The truest verse recited by a poet is: "Behold! apart from Allah everything is vain," and Ibn Abu Salt was almost a Muslim
(…) মুহাম্মদ ইবনু হাতিম ইবনু মাইমুন (রহঃ) ...... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কবির কবিতার মাঝে সর্বধিক সত্য বাণী লাবীদের কথা أَلاَ كُلُّ شَىْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ আল্লাহ ব্যতীত যা রয়েছে পৃথিবীতে সব বাতিল। আর উমাইয়াহ ইবনু আবূস্ সালত তো প্রায় মুসলিম হয়েই গিয়েছিলেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৬৯২, ইসলামিক সেন্টার)
Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying:The truest word uttered by a poet is this verse of Labid: "Behold! apart from Allah everything is vain," and Umayya b. Abu Salt was almost a Muslim
মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত:
তিনি বলেন, কবিগণ যা বলেছেন, তার মধ্যে সবচেয়ে বেশী সত্য পংক্তি হলো- أَلاَ كُلُّ شَىْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ "জেনে রেখ, আল্লাহ ছাড়া আর যা কিছু আছে সব বাতিল ও ধ্বংসপ্রাপ্ত।" (ইসলামিক ফাউন্ডেশন ৫৬৯৪, ইসলামিক সেন্টার)
Abu Huraira reported Allah's Apostle (ﷺ) as saying:The truest couplet recited by a poet is: "Behold! apart from Allah everything is vain," and he made no addition to it
আবূ জাফার মুহাম্মাদ ইবনু সাব্বাহ ও আলী ইবনু হুজর সা’দী (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) এর সানাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত:
তিনি বলেন, আরবদের কবিতা মালার মধ্যে সবচেয়ে বেশী কাব্যময় বাণী হচ্ছে লাবীদের এ উক্তি। যেমন أَلاَ كُلُّ شَىْءٍ مَا خَلاَ اللَّهَ بَاطِلٌ "জেনে রেখ, আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে সব বাতিল।" (ইসলামিক ফাউন্ডেশন ৫৬৯১, ইসলামিক সেন্টার)
Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying:The truest word spoken by an Arab (pre-Islamic) in poetry is this verse of Labid: "Behold! apart from Allah everything is vain