Skip to content
1 October 2026 20 Rabi' al-Thani 1448 AH

Sahih Muslim 5544

Show
Hadith 5544 Sahih

যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আবূ যুর'আহ্ (রহঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমি এবং আবূ হুরাইরাহ (রাযিঃ) সাঈদ অথবা মারওয়ানের জন্য মাদীনায় নির্মাণাধীন একটি ঘরে ঢুকলাম। বর্ণনাকারী বলেন, সে সময় তিনি [আবূ হুরাইরাহ (রাযিঃ)] প্রত্যক্ষ করলেন যে, একজন অঙ্কনকার ঘরের দেয়ালগুলোতে (বিভিন্ন) চিত্র আঁকছে। তখন তিনি বললেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত হাদীসের হুবহু বলেছেন। কিন্তু তিনি "তারা একটি (মাত্র) যবদান সৃষ্টি করুক" অংশটি বর্ণনা করেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৬২, ইসলামিক সেন্টার)
Sahih Muslim 5544

More from this chapter

Whole chapter
Hadith 5543 Sahih

আবূ বাকর ইবনু আবূ শাইবাহ মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র ও আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ যুর'আহ (রহঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমি আবূ হুরাইরাহ (রাযিঃ) এর সঙ্গে (খলীফা) মারওয়ানের গৃহে ঢুকলাম। সেখানে তিনি বহু ছবি প্রত্যক্ষ করে বললেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, মহান আল্লাহ বলেছেনঃ “সে লোকের চেয়ে অধিকতর অত্যাচারী আর কে আছে, যে আমার সৃষ্টি সমতুল্য মাখলুক সৃষ্টি করতে চায়; (যদি তাই হয়) তাহলে তারা একটি (অনুভূতিশীল) বিন্দু সৃষ্টি করুক? কিংবা তারা (খাদ্য প্রাণ ও স্বাদযুক্ত) একটি শস্যদানা সৃষ্টি করে দেখাক? কিংবা তারা একটি মাত্র যব (এর দানা) সৃষ্টি করুক? (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৬২, ইসলামিক সেন্টার)
Hadith 5545 Sahih

আবূ বাকর ইবনু শাইবাহ্ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্ (রাযিঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সে ঘরে ফেরেশতাগণ প্রবেশ করেন না, যে ঘরে ছবি রয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৬৩, ইসলামিক সেন্টার)
Hadith 5542 Sahih
আবূ গাসসান মিসমাঈ (রহঃ) ও মুসান্না (রহঃ) ..... নাযর ইবনু আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, জনৈক লোক ইবনু আব্বাস (রাযিঃ) এর নিকটে আসলো। ..... অতঃপর তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হুবহু বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৬১, ইসলামিক সেন্টার)