আবূ বাকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) ইবনুল মুসান্না ও ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যারা ছবি প্রস্তুত করে, কিয়ামতের দিন তাদের শাস্তি দেয়া হবে আর বলা হবে, তোমরা যা তৈরি করেছে তাকে জীবিত করো। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৫৫, ইসলামিক সেন্টার)
Ibn 'Umar reported Allah's Messenger (ﷺ) having said:Those who paint pictures would be punished on the Day of Resurrection and it would be said to them: Breathe soul into what you have created
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অবশ্যই কিয়ামতের দিবসে মানুষের মধ্যে (কঠিন শাস্তি ভোগকারী হবে ছবি তৈরিকারীরা। তবে আশাজ্জ (রহঃ)إِنَّ (অবশ্যই) শব্দটি বর্ণনা করেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৫৭, ইসলামিক সেন্টার)
Abdullah reported Allah's Messenger (ﷺ) as saying:Verity the most grievously tormented people on the Day of Resurrection would be the painters of pictures. Ashajj (one of the narrators) in the hadith narrated by him did not make mention of the word" verity
কুতাইবাহ ইবনু রুমহ, ইসহাক ইবনু ইবরাহীম, আবদুল ওয়ারিস ইবনু ‘আবদুস সামাদ, হারূন ইবনু সাঈদ আইলী ও আবূ বাকর ইবনু ইসহাক (রহঃ) ..... আয়িশাহ্ (রাযিঃ) হতে এ হাদীস রিওয়ায়াত করেন। কিন্তু তাদের একজনের হাদীস অন্যজনের হাদীসের তুলনায় পরিপূর্ণ। আবদুল আযীয (রহঃ) তার হাদীসে বর্ধিত বর্ণনা করেন যে, আয়িশাহ্ (রাযিঃ) বলেছেন, তা দিয়ে তাকে আমি দুটি হেলানো বালিশ তৈরি করে দিলাম। তিনি ঘরে সে দুটিতে হেলান দিতেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩৫৪, ইসলামিক সেন্টার)
This hadith has been narrated on the authority of A'isha through another chain of transmitters also. Some of the other ahadith narrated through other chains of transmitters are more complete and there is an addition in them (transmitted through other chains of transmitters). In the hadith transmitted on the authority of the nephew of Majishun she (A'isha) is reported to have said:I took it and prepared two cushions out of that and he (the Holy Prophet) used to recline against them in the house