(…/...) আহমাদ ইবনু হাম্বাল, আবূ বাকর ইবনু আবূ শাইবাহ ও যুহায়র ইবনু হারব (রহঃ) ... আনাস (রাযিঃ) সানদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাদীসটি বর্ণিত আছে। কিন্তু রাবী হাদীসেمُحَمَّدٌ رَسُولُ اللَّهِ কথাটি বর্ণনা করেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩০২, ইসলামিক সেন্টার)
This hadith has been reported on the authority of Anas through another chain of transmitters but there is no mention of the words (Muhammad, Messenger of Allah) in it
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, খালাফ ইবনু হিশাম ও আবূ রাবী' আতাকী (রহঃ) .... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার একটি আংটি বানালেন এবং তাতেمُحَمَّدٌ رَسُولُ اللَّهِ কথাটি খোদাই করলেন। তিনি মানুষদের বললেন, আমি একটি রূপার আংটি বানিয়েছি এবং তাতেمُحَمَّدٌ رَسُولُ اللَّهِ কথাটি খোদাই করেছি। অতএব কেউ যেন এর হুবহু খোদাই না করে। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩০১, ইসলামিক সেন্টার)
Anas b. Malik reported that Allah's Apostle (ﷺ) had made for him a silver ring. and got engraved on it (Muhammad, Messenger of Allah) and said to the people I have got made a ring of silver and engraved in it (these words) (Muhammad, Messenger of Allah). So none should engrave these (words) like this engravement
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمَّا أَرَادَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَكْتُبَ إِلَى الرُّومِ - قَالَ - قَالُوا إِنَّهُمْ لاَ يَقْرَءُونَ كِتَابًا إِلاَّ مَخْتُومًا . قَالَ فَاتَّخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ فِضَّةٍ كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ .
মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, যে সময় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমে (সম্রাটের কাছে) চিঠি প্রেরণ করতে চাইলেন সে সময় সহাবাগণ বললেন, তারা তো মোহরাঙ্কিত চিঠি ব্যতীত ভিন্ন কোন চিঠি পড়ে না। তিনি (আনাস) বলেন, পরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার একটি আংটি তৈরি করলেন। এখনো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে আমি যেন এর স্বচ্ছতা দেখতে পাচ্ছি। এতেمُحَمَّدٌ رَسُولُ اللَّهِ কথাটি খোদিত ছিল। ইসলামিক ফাউন্ডেশন ৫৩০৩, ইসলামিক সেন্টার
Anas b. Malik reported that when Allah's Messenger (ﷺ) decided to write letters to the Byzantine (Emperor) they (his Companions) told him that they would not read a letter unless it is sealed. (Then) Allah's Messenger (ﷺ) had a silver ring made (for himself), (its shape is so vivid in my mind) as if I see its brightness in the band of Allah's Messenger (ﷺ) and its engravement was (Muhammad, Messenger of Allah)
(…) আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, আমর আন নাকিদ, মুহাম্মদ ইবনু আব্বাস ও ইবনু আবূ উমার (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের একটি আংটি প্রস্তুত করে কয়েকদিন পর তা ফেলে দিলেন। অতঃপর একটি রূপার আংটি বানিয়ে তাতেمُحَمَّدٌ رَسُولُ اللَّهِ কথাটি খোদাই করলেন। তিনি বললেন, আমার এ আংটির খোদাইয়ের মতো কেউ যেন অবিকল খোদাই না করে। তিনি যখন এটি পরতেন, এর মোহরটি হাতের তালু-মুখী করে রাখতেন। মু'আইকীব (রাযিঃ) হতে 'আরীস' নামক কূপে সেটা পড়ে গিয়ে ছিল। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩০০, ইসলামিক সেন্টার)
Ibn Umar reported that Allah's Apostle (ﷺ) had made for himself a gold ring; then he discarded it, and then made for himself a silver ring, and had these words engraved upon it (Muhammad, Messenger of Allah), and said:No one should engrave anything like the engraving of this signet ring of mine. And when he wore it, he kept its stone towards the inside of his palm, and it was this which fell down (from the hands) of Mu'ayqib into the well of Aris