ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌপ্যের একটি আংটি প্রস্তুত করেছিলেন। এটি (সর্বদা) তার হাতেই থাকত। অতঃপর আবূ বাকর (রাযিঃ) এর হাতে, পর্যায়ক্রমে উমার (রাযিঃ) এর হাতে, অতঃপর উসমান (রাযিঃ) এর হাতে ছিল এবং তার হাতে থেকেই সেটি আরীস' নামক কূপে পড়ে গেল। তাতে খোদিত ছিল مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ। ইবনু নুময়র (রহঃ) বলেন, পরিশেষে সেটি কুয়ায় পতিত হল তবে 'তার হাত হতে পড়েছে' এ কথা তিনি বলেননি। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৯৯, ইসলামিক সেন্টার)
Ibn Umar reported that Allah's Messenger (ﷺ) had made for himself a ring of silver, and he (wore it in his finger). then it was in Abu Bakr's finger. then it was in'Umar's finger. then it was in 'Uthman's finger. until it fell into the well of Aris and it had these words engraved upon it (Muhammad, Messenger of Allah). Ibn Numair narrated it with a slight variation of words
(…) আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, আমর আন নাকিদ, মুহাম্মদ ইবনু আব্বাস ও ইবনু আবূ উমার (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের একটি আংটি প্রস্তুত করে কয়েকদিন পর তা ফেলে দিলেন। অতঃপর একটি রূপার আংটি বানিয়ে তাতেمُحَمَّدٌ رَسُولُ اللَّهِ কথাটি খোদাই করলেন। তিনি বললেন, আমার এ আংটির খোদাইয়ের মতো কেউ যেন অবিকল খোদাই না করে। তিনি যখন এটি পরতেন, এর মোহরটি হাতের তালু-মুখী করে রাখতেন। মু'আইকীব (রাযিঃ) হতে 'আরীস' নামক কূপে সেটা পড়ে গিয়ে ছিল। (ইসলামিক ফাউন্ডেশন ৫৩০০, ইসলামিক সেন্টার)
Ibn Umar reported that Allah's Apostle (ﷺ) had made for himself a gold ring; then he discarded it, and then made for himself a silver ring, and had these words engraved upon it (Muhammad, Messenger of Allah), and said:No one should engrave anything like the engraving of this signet ring of mine. And when he wore it, he kept its stone towards the inside of his palm, and it was this which fell down (from the hands) of Mu'ayqib into the well of Aris
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, যুহায়র ইবনু হারব, ইবনুল মুসান্না ও সাহল ইবনু উসমান (রাযিঃ) ইবনু উমার (রাযিঃ) এর সানাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে স্বর্ণের আংটি সম্বন্ধে এ হাদীসটি বর্ণনা করেছেন। কিন্তু রাবী উকবাহ ইবনু খালিদ (রহঃ) এর হাদীসে এ কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেন- "তিনি এটি তার ডান হাতে ব্যবহার করতেন।" (ইসলামিক ফাউন্ডেশন ৫২৯৮, ইসলামিক সেন্টার)
This hadith has been narrated on the authority of Ibn 'Umar through other chains of transmitters but with a slight variation of wording