আলী ইবনু হুজর সাদী, মুহাম্মাদ ইবনু হাতিম ও ইয়াকুব ইবনু ইবরাহীম (রহঃ) ..... আবূ বুরদাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, ‘আয়িশাহ্ (রাযিঃ) আমাদের সম্মুখে একটি লুঙ্গি ও একটি তালি বিশিষ্ট চাদর বের করে বললেন, এর মধ্যেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতুবরণ করেন। ইবনু হাতিম (রহঃ) তার হাদীসে মোটা লুঙ্গির কথা বলেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৬৯, ইসলামিক সেন্টার)
Abu Burda reported that A'isha brought out for us the lower garment and the upper garment made of the Mulabbada cloth and said:It was in these (clothes) that Allah's Messenger (ﷺ) died. Ibn Hatim (one of the narrators) in his narration Wd: The lower garment of coarse cloth
সুরায়জ ইবনু ইউনুস, ইবরাহীম ইবনু মূসা ও আহমাদ ইবনু হাম্বাল (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ঘর থেকে) একটি চাদর শরীরে জড়িয়ে বের হয়েছিলেন- যার মধ্যে কালো পশম দ্বারা উটের হাওদার আবৃত নকশা অঙ্কিত ছিল। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৭১, ইসলামিক সেন্টার)
A'isha reported that Allah's Apostle (ﷺ) went out one morning wearing a blanket made of (camel's or sheep's) black hair with patterns of camel saddles upon it
শাইবান ইবনু ফাররূখ (রহঃ) ..... আবূ বুরদাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি আয়িশাহ্ (রাযিঃ) এর কাছে গেলে তিনি আমাদের সম্মুখে ইয়ামানের প্রস্তুত করা মোটা কাপড়ের একটি লুঙ্গি ও মুলাববাদাহ্ নামক একটি চাদর বের করলেন। তিনি বলেন, অতঃপর তিনি (আয়িশাহ) আল্লাহর কসম করে বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুটি বস্ত্র পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫২৬৮, ইসলামিক সেন্টার)
Abu Burda reported:I visited A'isha and she brought out for us the coarse lower garfnent (of Allah's Messenger) made in Yemen and clothes made out of Mulabbada cloth, and she swore in the name of Allah that Allah's Messenger (ﷺ) died in these two clothes