তিনি বলেছেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কক্ষনো কোন খাদ্যের দোষ-ত্রুটি বর্ণনা করতে দেখিনি। তার (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইচ্ছা জাগলে খেতেন আর অনিচ্ছা হলে চুপ থাকতেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫২১০) আবূ কুরায়র ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) এর সানাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হুবহু রিওয়ায়াত রয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৫২১১, ইসলামিক সেন্টার)
Abu Huraira reported:I never saw Allah's Messenger (ﷺ) finding fault with food (served to him) ; if he liked it he ate it, and if did not like it he kept silent. This hadith has been narrated on the authority of Abu Huraira through a different chain of transmitters
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, যুহায়র ইবনু হারব ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় কোন খাদ্যকে মন্দ বলেননি। কোন খাদ্য প্রিয় হলে খেয়েছেন আর পছন্দ না হলে ছেড়ে দিয়েছেন।* (ইসলামিক ফাউন্ডেশন ৫২০৭, ইসলামিক সেন্টার)
Abu Huraira reported that Allah's Messenger (ﷺ) never found fault with food (served to him). If he liked anything, he ate it and if he did not like it he left it