তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন আঙ্গুলে খাবার খেতেন এবং হাত মুছার আগে তা চেটে খেতেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫১২৫, ইসলামিক সেন্টার)
Ibn Ka'b b. Malik reported on the authority of his father that the Messenger of Allah (ﷺ) used to eat (food) with three fingers and he licked his hand before wiping it (with towel)
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্, যুহায়র ইবনু হারব ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ...... কা'ব ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর আঙ্গুল তিনটি* হতে খাবার চেটে খেতে দেখেছি। কিন্তু ইবনু হাতিম (রহঃ) ثلاث (তিন) শব্দটি উল্লেখ করেননি। আর ইবনু আবূ শাইবাহ তার বর্ণনায় আব্দুর রহমান ইবনু কা'ব (রহঃ) তাঁর পিতা হতে সূত্রটির কথা বলেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫১২৪, ইসলামিক সেন্টার)
Ibn Ka'b b. Malik reported on the authority of his father that he saw Allah's Messenger (ﷺ) licking his three fingers (after having finished the food). Ibn Hatim made no mention of" three". This hadith is also narrated through another chain of transmitters
–(১৩২/...) মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... কা'ব (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন আঙ্গুলে খাবার খেতেন এবং খাবার শেষ করে আঙ্গুলগুলো চেটে খেতেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫১২৬, ইসলামিক সেন্টার)
Abdullah b. Ka'b reported that his father Ka'b narrated to him that Allah's Messenger (ﷺ) used to eat with three fingers and when he had finished (eating), he licked them
হারূন ইবনু আবদুল্লাহ, ‘আবদ ইবনু হুমায়দ ও যুহায়র ইবনু হারব (রহঃ) ..... ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ আহার করে, সে যেন স্বীয় হস্ত মুছে না ফেলে যতক্ষণ না সে তা নিজে চেটে খায় কিংবা অপরকে দিয়ে চাটায়। (ইসলামিক ফাউন্ডেশন ৫১২৩, ইসলামিক সেন্টার)
Ibn 'Abbas reported Allah's Messenger (ﷺ) as saying:When any one of you eats food he should not wipe his hand until he has licked it or have it licked