আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র, যুহায়র ইবনু হারব ও ইবনু আবূ উমর (রহঃ) ..... ইবনু উমর (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ খাদ্য খায়, তখন সে যেন ডান হাতে খায় আর যখন পান করে, সে যেন ডান হাতে পান করে। কারণ শাইতান বাম হাতে খায় ও পান করে। (ইসলামিক ফাউন্ডেশন ৫০৯৩, ইসলামিক সেন্টার)
Ibn 'Umar reported Allah's Messenger (ﷺ) as saying:When any one of you intends to eat (meal), he should eat with his right hand. and when he (intends) to drink he should drink with his right hand, for the Satan eats with his left hand and drinks with his left hand
(…/...) কুতাইব ইবনু সাঈদ (রহঃ) মালিক ইবনু আনাস (রহঃ) হতে, ভিন্ন সূত্রে ইবনু নুমায়র (রহঃ) তার পিতা নুমায়র থেকে, অন্য একটি সূত্রে ইবনুল মুসান্না (রহঃ) ইয়াহইয়া আল-কাত্তান (রহঃ) হতে, শেষাংশে দু’জন উবাইদুল্লাহ হতে, আর তারা সবাই যুহরী (রহঃ) হতে সুফইয়ান (রহঃ) এর সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫০৯৪, ইসলামিক সেন্টার)
This hadith is reported by Zuhri on the authority of Sufyan with a different chain of transmitters
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন। তারপর রাবী আবূ আসিম (রহঃ) এর হাদীসের মত বর্ণনা করেন। কিন্তু তিনি وَإِذَا لَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ طَعَامِهِ শব্দের স্থানে وَإِنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عِنْدَ طَعَامِهِ এবং فَلَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ دُخُولِهِ এর জায়গায়إِنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عِنْدَ دُخُولِهِ বলেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫০৯১, ইসলামিক সেন্টার)
This hadith has been narrated on the authority of Jabir b. Abdullah through the same chain of transmitters but with a slight variation of wording