তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য রাতের প্রথম ভাগে নবীয প্রস্তুত করা হতো। তিনি তা পান করতেন, সেদিন সকালে, আগামী রাতে, পরবর্তী দিনে, এর পরের রাতে এবং পরদিন 'আসর পর্যন্ত। তবে যদি কিছু পরিশিষ্ট থেকে যেত, তা তিনি তার সেবাদানকারীকে পান করাতেন, কিংবা ফেলে দিতে নির্দেশ দিতেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫০৫৬, ইসলামিক সেন্টার)
Ibn 'Abbas reported that Nabidh was prepared for Allah's Messenger (ﷺ) in the beginning of the night and he would drink it in the morning and the following night and the following day and the night after that up to the afternoon. If anything was left out of that he gave it to his servant, or gave orders for it to be poured out
মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ..... ইয়াহইয়া বাহরানী (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, মানুষেরা ইবনু আব্বাস (রাযিঃ) এর কাছে নবীযের ব্যাপারে আলোচনা করলে তিনি বললেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য মশকে নবীয প্রস্তুত করা হতো। শু'বাহ্ বলেন, সোমবারের রজনীতে (অর্থাৎ রোববার দিবাগত রাতে) তিনি তা সোমবার দিন ও মঙ্গলবার আসর পর্যন্ত পান করতেন। এরপরও কিছু বাকী থাকলে তিনি সেটা খাদিমকে পান করাতেন বা ফেলে দিতেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫০৫৭, ইসলামিক সেন্টার)
Ibn 'Abbas reported that Nabidh was prepared for Allah's Messenger (ﷺ) in the waterskin, Shu'ba said:It was the night of Monday. He drank it on Monday and on Tuesday up to the afternoon, and If anything was left out of it he gave it to his servant or poured it out
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্ (রহঃ) আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) হতে, ভিন্ন সূত্রে ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু উমর (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক পৃথিবীতে মদ পান করবে, পরকালে সে তা পান করতে পারবে না। তবে যদি তওবা করে। (ইসলামিক ফাউন্ডেশন ৫০৫৪, ইসলামিক সেন্টার)
Ibn 'Umar reported Allah's Messenger (ﷺ) as saying:He who drank wine in this world will not be provided with pure drink in the Hereafter, except in case he repents