আবূ বকর ইবনু আবূ শইবাহ ও ইবনু আবূ উমর (রহঃ) ...… আবদুল্লাহ ইবনু 'আমর (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকল (চামড়ার ছাড়া) বাসনের নবীয হতে বারণ করলেন, তখন মানুষেরা বলল সবাই তো (চামড়ার বাসন) পায় না। পরে তিনি আলকাতরা মিশ্রিত কলসী ব্যতীত ভিন্ন কলসীর ক্ষেত্রে অনুমতি প্রদান করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫০৪০, ইসলামিক সেন্টার)
Abdullah b. 'Amr reported that when Allah's Messenger (ﷺ) forbade (the preparation) of Nabidh in vessels, they said all the people cannot (afford to have) them. He (the Holy Prophet) then granted them permission (to prepare) Nabidh in a green pitcher, but not in those besmeared with pitch
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) ..... বুরাইদাহ (রাযিঃ) তিনি তার পিতা হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম চামড়া নির্মিত সব রকম বাসনে (বানানো নবীয) পান করতে। কিন্তু এখন তোমরা সর্বপ্রকার বাসনেই পান করতে পার। তবে নেশা জাতীয় কোন প্রকার জিনিসই বানানো নবীয পান করো না। (ইসলামিক ফাউন্ডেশন ৫০৩৯, ইসলামিক সেন্টার)
Ibn Buraida, on the authority of his father, reported Allah's Messenger (may Peace be upon him) as saying:I had forbidden you from the drinking (and preparation of) Nabidh in the vessels made out of leather, but (now) you may drink in all vessels, but you do not drink an intoxicant
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ، عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَائِشَةَ، قَالَتْ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْبِتْعِ فَقَالَ " كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ " .
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) .... আয়িশাহ্ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বিত'ই (بِتْعِ)* বিষয়ে প্রশ্ন করা হলো। তিনি বললেন, নেশাগ্রস্ত করে এমন সকল প্রকার পানীয়ই নিষিদ্ধ। (ইসলামিক ফাউন্ডেশন ৫০৪১, ইসলামিক সেন্টার)
A'isha reported:Allah's Messenger (ﷺ) was asked about Bit'i, whereupon he said: Every drink that causes intoxication is forbidden
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ، شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ عَائِشَةَ، تَقُولُ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْبِتْعِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ " .
হারমালাহ ইবনু ইয়াহইয়া তুজাইবী (রহঃ) ..... আবূ সালামাহ্ ইবনু আবদুর রহমান (রহঃ) হতে বর্ণিত যে, তিনি আয়িশাহ (রাযিঃ) কে বলতে শুনেছেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বিত'ইالْبِتْعِ এ সম্বন্ধে প্রশ্ন করা হলো। তিনি বললেন, নেশা উদ্রেক করে এমন সর্বপ্রকার পানীয়ই নিষিদ্ধ। (ইসলামিক ফাউন্ডেশন ৫০৪২, ইসলামিক সেন্টার)
A'isha reported that Allah's Messenger (ﷺ) was asked about it, whereupon he said that everything that causes intoxication is forbidden