Skip to content
4 November 2026 24 Jumada al-Ula 1448 AH
Show
Hadith 5187 Sahih
حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا جَرِيرٌ، - يَعْنِي ابْنَ حَازِمٍ - حَدَّثَنَا يَعْلَى بْنُ حَكِيمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ سَأَلْتُ ابْنَ عُمَرَ عَنْ نَبِيذِ الْجَرِّ، فَقَالَ حَرَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَبِيذَ الْجَرِّ ‏.‏ فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ فَقُلْتُ أَلاَ تَسْمَعُ مَا يَقُولُ ابْنُ عُمَرَ قَالَ وَمَا يَقُولُ قُلْتُ قَالَ حَرَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَبِيذَ الْجَرِّ ‏.‏ فَقَالَ صَدَقَ ابْنُ عُمَرَ حَرَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَبِيذَ الْجَرِّ ‏.‏ فَقُلْتُ وَأَىُّ شَىْءٍ نَبِيذُ الْجَرِّ فَقَالَ كُلُّ شَىْءٍ يُصْنَعُ مِنَ الْمَدَرِ ‏.‏

শাইবান ইবনু ফাররূখ (রহঃ) ..... সাঈদ ইবনু জুবায়র (রহঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমি কলসীর নবীয সম্বন্ধে ইবনু উমর (রাযিঃ) কে প্রশ্ন করলে তিনি বললেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলসীর নবীযকে নিষিদ্ধ করেছেন। অতঃপর আমি ইবনু আব্বাস (রাযিঃ) এর নিকট এসে বললাম, ইবনু উমারের কথা কি আপনি শুনেছেন? তিনি বললেন, কি কথা তার? আমি বললাম, তিনি বলেছেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলসীর নবীয নিষেধ করেছেন। তিনি বললেন, ইবনু উমার যথার্থই বলেছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলসীর নবীযকে নিষিদ্ধ করেছেন। আমি বললাম, কলসীর নবীয কি? তিনি বললেন, মাটি দ্বারা যে পাত্র প্রস্তুত হয় সেটাই। (ইসলামিক ফাউন্ডেশন ৫০১৮, ইসলামিক সেন্টার)
Sa'id b. Jubair reported:I asked Ibn 'Umar about (the preparation of) Nabidh in a green pitcher (besmeared with pitch), whereupon he said that Allah's Messenger (ﷺ) forbade the (preparation of) Nabidh in green pitcher (besmeared with pitch). I then came to Ibn Abbas and said: Do you hear what Ibn 'Umar has said? Thereupon he said: What does he say? I said: He stated that Allah's Messenger (ﷺ) has forbidden the (preparation of) Nabidh in a green pitcher (besmeared with pitch), whereupon he said: Ibn 'Umar has told the truth. Allah's Messenger (ﷺ) declared unlawful the preparation of Nabidh in a green pitcher (besmeared with pitch). I said: What is this thing, the Nabidh of a pitcher (Nabidh prepared in a pitcher)? Thereupon, he said: Everything that is prepared in earthen pitcher
Sahih Muslim 5187

More from this chapter

Whole chapter
Hadith 5186 Sahih
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَسُرَيْجُ بْنُ يُونُسَ، - وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ - قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ مَنْصُورِ بْنِ حَيَّانَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ أَشْهَدُ عَلَى ابْنِ عُمَرَ وَابْنِ عَبَّاسٍ أَنَّهُمَا شَهِدَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالْمُزَفَّتِ وَالنَّقِيرِ ‏.‏

আবূ বাকর ইবনু আবূ শাইবাহ ও সুরায়জ ইবনু ইউনুস (রহঃ) ..... সাঈদ ইবনু জুবায়র (রাযিঃ) হতে বর্ণিত:

ইবনু উমার ও ইবনু আব্বাস (রাযিঃ) সম্পর্কে আমি সাক্ষ্য দিচ্ছি যে, তারা দু’জনেই সাক্ষ্য দিয়েছেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুব্বা, হানতাম, মুযাফফাত ও নাকীর (এ নবীয বানানো) হতে বারণ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫০১৭, ইসলামিক সেন্টার)
Sa'id b. Jubair reported:I bear testimony to the fact that Ibn 'Umar and Ibn 'Abbas testified to the fact that Allah's Messenger (ﷺ) forbade (the preparation) of Nabidh in gourd in vessel besmeared with pitch and hollow stump
Hadith 5188 Sahih
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَطَبَ النَّاسَ فِي بَعْضِ مَغَازِيهِ قَالَ ابْنُ عُمَرَ فَأَقْبَلْتُ نَحْوَهُ فَانْصَرَفَ قَبْلَ أَنْ أَبْلُغَهُ فَسَأَلْتُ مَاذَا قَالَ قَالُوا نَهَى أَنْ يُنْتَبَذَ فِي الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ ‏.‏
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উদ্দেশে কোন এক যুদ্ধে বক্তৃতা দিচ্ছিলেন। ইবনু উমর (রাযিঃ) বলেন, আমি সে দিকে অগ্রসর হচ্ছিলাম। তবে আমি তার কাছে পৌছার আগেই তিনি (অন্যদিকে) চলে গেলেন। আমি (লোকেদের) প্রশ্ন করলাম, তিনি কি বললেন? তারা বললেন, তিনি দুব্বা ও মুযাফফাতে নবীয তৈরি করতে বারণ করলেন। (ইসলামিক ফাউন্ডেশন ৫০১৯, ইসলামিক সেন্টার)
Ibn 'Umar reported:Allah's Messenger (ﷺ) addressed people in one of his expeditions. Ibn 'Umar said: I went forward to him but he went away before I reached him. I asked (the people present there): What did he say? They said that he (the Holy Prophet) had forbidden the preparation of Nabidh in gourd and varnished jar
Hadith 5185 Sahih
وَحَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا الْمُثَنَّى، - يَعْنِي ابْنَ سَعِيدٍ - عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الشُّرْبِ فِي الْحَنْتَمَةِ وَالدُّبَّاءِ وَالنَّقِيرِ ‏.‏

নাসর ইবনু আলী আল-জাহযামী (রহঃ) ..... আবূ সাঈদ (রাযিঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন হানতাম, দুব্বা ও নাকীরের (বানানো নবীয) পান করতে। (ইসলামিক ফাউন্ডেশন ৫০১৬, ইসলামিক সেন্টার)
Abu Sa'id reported that Allah's Messenger (ﷺ) forbade drinking in green pitcher, in gourd and in the hollow stump