Skip to content
29 September 2026 18 Rabi' al-Thani 1448 AH
Show
Hadith 5152 Sahih
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ الْعَبْدِيِّ، عَنْ أَبِي، الْمُتَوَكِّلِ النَّاجِيِّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ شَرِبَ النَّبِيذَ مِنْكُمْ فَلْيَشْرَبْهُ زَبِيبًا فَرْدًا أَوْ تَمْرًا فَرْدًا أَوْ بُسْرًا فَرْدًا ‏"‏ ‏.‏

কুতাইবাহ ইবনু সাঈদ (রহঃ) ..... আবূ সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি নবীয (খেজুর বা আঙ্গুর ভেজানো পানি) পান করতে ইচ্ছা পোষণ করে, সে যেন কিসমিস বা শুকনো খেজুর অথবা কাঁচা খেজুর দ্বারা আলাদাভাবে নবীয তৈরি করে তা পান করে। (ইসলামিক ফাউন্ডেশন ৪৯৮৮, ইসলামিক সেন্টার)
Abu Sa'id al-Khudri reported Allah's Messenger (ﷺ) as saying:He who amongst you drinks Nabidh should drink that (prepared either from) grapes alone, or from dates alone, or from unripe dates alone (and not by mixing them with one another)
Sahih Muslim 5152

More from this chapter

Whole chapter
Hadith 5151 Sahih
وَحَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا بِشْرٌ، - يَعْنِي ابْنَ مُفَضَّلٍ - عَنْ أَبِي، مَسْلَمَةَ بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏.‏
নাসর ইবনু আলী জাহযামী (রহঃ) ..... আবূ মাসলামাহ্ (রহঃ) হতে উপরোল্লিখিত সানাদে একইভাবে বর্ণিত হয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৪৯৮৭, ইসলামিক সেন্টার)
This hadith is narrated on the authority of Abi Maslama with the same chain of transmitters
Hadith 5153 Sahih
وَحَدَّثَنِيهِ أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ، الْعَبْدِيُّ بِهَذَا الإِسْنَادِ قَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نَخْلِطَ بُسْرًا بِتَمْرٍ أَوْ زَبِيبًا بِتَمْرٍ أَوْ زَبِيبًا بِبُسْرٍ ‏.‏ وَقَالَ ‏ "‏ مَنْ شَرِبَهُ مِنْكُمْ ‏"‏ ‏.‏ فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ وَكِيعٍ ‏.‏
আবূ বাকর ইবনু ইসহাক (রহঃ) ..... ইসমাঈল ইবনু মুসলিম আবদী (রহঃ) হতে উল্লেখিত সানাদে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারণ করেছেন, যেন আমরা কাঁচা খেজুর শুকনো খেজুরের সঙ্গে না মেশাই অথবা কিসমিস খোরমার সঙ্গে না মেশাই অথবা কিসমিস কাঁচা খেজুরের সাথে না মেশাই। তিনি আরও বলেন, তোমাদের মাঝে যে তা পান করতে আগ্রহী। অতঃপর বর্ণনাকারী ওয়াকী' (রহঃ) এর হাদীসের অবিকল বর্ণনা করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৯৮৮, ইসলামিক সেন্টার)
Isma'il b. Muslim al-'Abadi reported on the authority of the same chain of transmitters:Allah's Messenger (ﷺ) prohibited us that we should mix dry dates with unripe dates or (mix) grapes with dry dates (and prepare Nabidh). He also said: He who amongst you drinks-the rest of the hadith is the same
Hadith 5150 Sahih
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَزِيدَ أَبُو مَسْلَمَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نَخْلِطَ بَيْنَ الزَّبِيبِ وَالتَّمْرِ وَأَنْ نَخْلِطَ الْبُسْرَ وَالتَّمْرَ ‏.‏

(…) ইয়াহইয়া ইবনু আইয়ূব (রহঃ) .... আবূ সাঈদ (রাযিঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে (নবীয তৈরিতে) কিসমিস ও শুকনো খেজুর এবং কাঁচা-পাকা খেজুর একসাথে মিশাতে বারণ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৯৮৬, ইসলামিক সেন্টার)
Abu Sa'id reported that Allah's Messenger (ﷺ) prohibited us to mix grapes and dry dates together and unripe dates and dry dates (to prepare Nabidh)