তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমি দুটি কথা মনে রেখেছি, তিনি বলেছেনঃ আল্লাহ তা'আলা প্রত্যেক বিষয়ে তোমাদের উপর ইহসান অত্যাবশ্যক করেছেন। অতএব তোমরা যখন হত্যা করবে, দয়ার্দ্রতার সঙ্গে হত্যা করবে; আর যখন যাবাহ করবে তখন দয়ার সঙ্গে যাবাহ করবে। তোমাদের সবাই যেন ছুরি ধারালো করে নেয় এবং তার যাবাহকৃত জন্তুকে কষ্টে না ফেলে। (ইসলামিক ফাউন্ডেশন ৪৮৯৭ ইসলামিক সেন্টার)
Shaddid b. Aus said:Two are the things which I remember Allah's Messenger (ﷺ) having said: Verily Allah has enjoined goodness to everything; so when you kill, kill in a good way and when you slaughter, slaughter in a good way. So every one of you should sharpen his knife, and let the slaughtered animal die comfortably
মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ..... শু'বাহ্ (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি হিশাম ইবনু যায়দ ইবনু আনাস ইবনু মালিক (রহঃ) এর নিকট শুনেছি। তিনি বলেন, আমি আমার দাদা আনাস ইবনু মালিক (রাযিঃ) এর সাথে হকাম ইবনু আইয়্যুব (রহঃ) এর গৃহে গেলাম। সেখানে স্থানীয় কতিপয় ব্যক্তি একটি মুরগী বেঁধে তার দিকে তীর নিক্ষেপ করছিল। তিনি বলেন, তখন আনাস (রাযিঃ) বললেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জন্তু বেঁধে সেটিকে তীরের লক্ষ্য বানাতে বারণ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৮৯৯, ইসলামিক সেন্টার)
Hishim b. Zaid b. Anas b. Milik reported:I visited the house of al-Hakam b. Ayyub along with my grandfather Anas b. Milik, (and there) some people had made a hen a target and were shooting arrows at her. Thereupon Asas said that Allah's Messenger (ﷺ) had forbidden tying of the animals (and making them the targets of arrows, etc)