তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে উনিশটি যুদ্ধ করেছি। জাবির (রাযিঃ) বলেন, আমি বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। আমার পিতা আমাকে তা থেকে বাধা দিয়েছিলেন। তারপর যখন উহুদ যুদ্ধে (আমার পিতা) আবদুল্লাহ নিহত হলেন, তারপর থেকে আমি আর কখনো কোন যুদ্ধে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পশ্চাৎপদ হইনি। (ইসলামিক ফাউন্ডেশন ৪৫৪৩, ইসলামিক সেন্টার)
It has been reported on the authority of Abu Zubair who heard Jabir b. `Abdullah say:I fought in the company of the Messenger of Allah (ﷺ) nineteen battles. Jabir said: I did not participate in the Battle of Badr and the Battle of Uhud. My father prevented me (from participating in these battles as my age was tender). After `Abdullah (my father) was killed on the Day of Uhud, I never lagged behind the Messenger of Allah (ﷺ) and joined every battle (he fought)
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিশটি যুদ্ধ করেছেন। হিজরাতের পর একবার মাত্র হাজ্জ করেছিলেন, যেটি ছাড়া আর কোন হাজ্জ করেননি- তা হল বিদায় হাজ্জ। (ইসলামিক ফাউন্ডেশন ৪৫৪২, ইসলামিক সেন্টার)
It has been narrated on the authority of Zaid b. Arqam that the Messenger of Allah (ﷺ) fought nineteen battles and after the Migration performed only one Pilgrimage called Hajjat-ul-Wada
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ ও সাঈদ ইবনু মুহাম্মাদ জারমী (রহঃ) ..... বুরাইদাহ্ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিশটি যুদ্ধে শরীক হন। তন্মধ্যে আটটিতে তিনি সক্রিয়ভাবে যুদ্ধ করেন। রাবী আবূ বাকর 'তন্মধ্যে' শব্দটি বলেননি বরং তিনি তার বর্ণনায় আবদুল্লাহ ইবনু বুরাইদাহ আমার কাছে বর্ণনা করেছেন বলে উল্লেখ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৪৫৪৪, ইসলামিক সেন্টার)
It has been narrated on the authority of Buraida (who heard the tradition from his father) that the Messenger of Allah (ﷺ) conducted nineteen military campaigns and he (actually) fought in eight of them
মুহাম্মদ ইবনু মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) ... আবূ ইসহাক (রহঃ) হতে বর্ণিত যে, আবদুল্লাহ ইবনু ইয়াযীদ (রহঃ) লোকজনকে নিয়ে ইসতিস্কার (বৃষ্টি প্রার্থনার) সালাত আদায়ের উদ্দেশে বের হলেন। তিনি দুরাকাআত সালাত আদায় করলেন, এরপর বৃষ্টির জন্যে দুআ করলেন। রাবী বলেন, সেদিন আমি যায়দ ইবনু আরকাম (রাযিঃ) এর সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি বলেন, আমার এবং তার মাঝে একজন ছাড়া কোন লোক ছিল না। অথবা তিনি বলেছেন, আমার এবং তার মাঝে কেবল একজন লোক ছিল, আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো যুদ্ধ করেছেন? তিনি বললেন, উনিশটি। তখন আমি বললাম, আপনি তার সঙ্গে কতটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন? তিনি বললেন, সতেরটি যুদ্ধে। রাবী বলেন, তখন আমি প্রশ্ন করলাম, সর্বপ্রথম তিনি কোন যুদ্ধটি করেছেন? তিনি বললেন, যাতুল-উসায়র বা যাতুল-উশায়র। (ইসলামিক ফাউন্ডেশন ৪৫৪১, ইসলামিক সেন্টার)
It has been narrated on the authority of Abu Ishaq that 'Abdullah b. Yazid went (out of the city) with people for offering" Istisqa" ' prayer (for rainfall). He offered two rak'ahs. Then he prayed for rain. That day I met Zaid b. Arqam. There was only one man between me and him (at that time). I asked him:How many military expeditions did the Messenger of Allah (ﷺ) undertake? He said: Nineteen expeditions. I asked him: On how many expeditions did you accompany him? He said: On seventeen expeditions. I asked: Which was the first expedition he led? He answered: Dhat-ul-, Usair or 'Ushair