আবূ কুরায়ব মুহাম্মাদ ইবনুল আলী (রহঃ) ..... আওযাঈ (রহঃ) এর সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি মুহাম্মাদ ইবনু আলী ইবনু হুসায়ন (রহঃ) কে উক্ত সানাদে এরূপ বলতে শুনেছি। (ইসলামিক ফাউন্ডেশন ৪০২৬, ইসলামিক সেন্টার)
This hadith is also reported through another chain
হারূন ইবনু সাঈদ আইলী এবং আহমাদ ইবনু ঈসা (রহঃ) ..... ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, নিশ্চয় এটাই ঐ ব্যক্তির উদাহরণ, যে দান করে তা ফিরিয়ে আনে, তাহলো সেই কুকুরের মতো, যে বমি করে পরে তার বমি খেয়ে ফেলে। (ইসলামিক ফাউন্ডেশন ৪০২৮, ইসলামিক সেন্টার)
Ibn Abbas (Allah be pleased with them) reported:I heard Allah's Messenger (ﷺ) say: The similitude of one who gives a charity and then gets it back is like that of a dog which vomits and then eats its vomit
ইবরাহীম ইবনু মূসা রাযী ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করে তা আবার ফিরিয়ে নেয়, তার উদাহরণ ঐ কুকুরের ন্যায়, যে বমি করে এবং পুনরায় তার বমি সে খেয়ে ফেলে। (ইসলামিক ফাউন্ডেশন ৪০২৫, ইসলামিক সেন্টার)
Ibn 'Abbas (Allah be pleased with them) reported Allah's Apostle (ﷺ) having said this:He who gets back his charity is like a dog which vomits, and then returns to that and eats it