শাইবান ইবনু ফাররূখ (রহঃ) হাম্মাম (রহঃ) হতে বর্ণনা করেন যে, সুলাইমান ইবনু মূসা (রহঃ) আতা-কে জিজ্ঞেস করলেন আপনার নিকট জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) কি এ কথা বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার জমি আছে সে যেন তা চাষাবাদ করে অথবা তার অপর ভাইকে চাষ করার জন্যে দিয়ে দেয়। সেটা বর্গায় দিবে না। তিনি বললেন, হ্যাঁ, তা-ই। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৭৭, ইসলামিক সেন্টার)
Sulaiman b. Musa asked Ata':Did Jabir b. 'Abdullah (Allah be pleased with them) reported Allah's Apostle (ﷺ) as saying:" He who has land should cultivate it himself, or let his brother cultivate it, and should not give on rent"? He said: Yes
হাজ্জাজ ইবনু শাইর (রহঃ) ..... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার নিকট অতিরিক্ত জমি আছে তার উচিত সেটি চাষাবাদ করা অথবা আবাদ করার জন্যে তার অপর ভাইকে দেয়া। তোমরা সেটা বিক্রি করো না। (রাবী বলেন) আমি সাঈদকে জিজ্ঞেস করলাম, বিক্রি করো না- এ কথা কি বর্গা দেয়া? তিনি বললেন, হ্যাঁ, তা-ই। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৭৯, ইসলামিক সেন্টার)
Jabir b. Abdullah (Allah be pleased with them) heard Allah's Messenger (ﷺ) say:He who has surplus of land should either cultivate it himself, or let his brother cultivate it, an should not sell it. I (the narrator) said to Sa'id: What does his statement" do not sell it" mean? Does it imply" rent"? He said: Yes
ইবনু নুমায়র (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার জমি আছে সে যেন তাতে চাষাবাদ করে। তা যদি সে না পারে অথবা অক্ষম হয়, তাহলে সে যেন তার অপর কোন মুসলিম ভাইকে (চাষাবাদ করতে) দেয়। কিন্তু বর্গা দিবে না। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৭৬, ইসলামিক সেন্টার)
Jabir (Allah be pleased with him) reported Allah's Messenger (ﷺ) as saying:He who has land should cultivate it, but if he does not find it possible to cultivate it, or finds himself helpless to do so, he should lend it to his Muslim brother, but he should not accept rent from him