আলী ইবনু হুজর ও যুহায়র ইবনু হারব (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযাবানাহ নিষেধ করেছেন। মুযাবানাহ হলো গাছের মাথায় যে খেজুর আছে তার পরিমাণ অনুমান করে নির্ধারিত পরিমাণ শুকনো খেজুরের বিনিময়ে বিক্রি করা- এ শর্তের উপর যে, যদি বেশী হয় তবে তা আমার থাকবে। আর যদি কম হয় তবে সে ক্ষতি আমার উপরই আসবে। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৫৩, ইসলামিক সেন্টার)
Ibn 'Umar (Allah be pleased with them) reported Allah's Messenger (ﷺ) having forbidden Muzabana, and Muzabana implies the selling of dry dates for fresh dates on the tree with a definite measure (making it clear) that in case it increases, it belongs to me and if it is less, it is my responsibility
ইয়াহইয়া ইবনু মাঈন, হারূন ইবনু আবদুল্লাহ ও হুসায়ন ইবনু ঈসা (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত:
তিমি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযাবানাহর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। মুযাবানাহ্ হলো গাছের খেজুর পরিমাপ করে খুরমার বিনিময়ে বিক্রি করা এবং কাচা আঙ্গুর পরিমাপ করে কিশমিশের বিনিময়ে বিক্রি করা। আর যে কোন ফল অনুমানের ভিত্তিতে বিক্রি করতেও তিনি নিষেধ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৫২, ইসলামিক সেন্টার)
Ibn 'Umar (Allah be pleased with them) reported Allah's Messenger (ﷺ) having forbidden Muzabana, and Muzabana is the selling of dry dates by measure for fresh dates and the selling of raisins by measure for grapes and selling of all Ports of fruits on the basis of calculation