আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, ইবনু নুমায়র ও আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি খাদ্যদ্রব্য ক্রয় করবে সে তা পরিমাপ করার আগে বিক্রি করতে পারবে না। আবূ বাকরের বর্ণনায় مَنِ اشْتَرَى এর স্থলে مَنِ ابْتَاعَ রয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭০৫, ইসলামিক সেন্টার)
Abu Huraira (Allah be pleased with him) reported Allah's Messenger (ﷺ) as saying:He who bought foodgrain should not sell it until he had measured it. In the narration of Abu Bakr there the word is Ibta' instead of Ishtara
হারমালাহ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ আমি দেখেছি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 'আমলে লোকেরা অনুমান করে খাদ্যদ্রব্য খরিদ করে নিজেদের জায়গায় না নিয়েই ক্রয় স্থলে তা বিক্রি করার কারণে তাদের শাস্তি দেয়া হত। ইবনু শিহাব (রহঃ) উবাইদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তার পিতা অনুমান করে খাদ্য বস্তু ক্রয় করত। এরপর তা বাড়ী নিয়ে আসত। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭০৪, ইসলামিক সেন্টার)
Salim b. 'Abdullah (Allah be pleased with them) reported his father havingsaid this:I saw people being beaten during the lifetime of Allah's Messenger (ﷺ) in case they bought the foodgrain in bulk, and then sold them at that spot before taking it to their places. This hadith is narrated on the authority of 'Ubaidullah b. Abdullah b. 'Umar through another chain of transmitters (and the words are):" His father (Ibn 'Umar) used to buy foodgrains in bulk and then carried them to his people
ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি একদা মারওয়ানকে প্রশ্ন করেন, আপনি কি সূদী কেনাবেচা বৈধ করে দিয়েছেন? মারওয়ান বললেনঃ না, আমি তো তা করিনি। আবূ হুরাইরাহ্ (রাযিঃ) পুনরায় জিজ্ঞেস করেন, আপনি কি রেশন কার্ড বিক্রি বৈধ করে দেননি?* অথচ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্য পুরোপুরি হস্তগত করার আগে বিক্রি করতে নিষেধ করেছেন। এরপর মারওয়ান এক বক্তৃতায় তা বিক্রি করতে লোকদের নিষেধ করে দেন। রাবী সুলাইমান (রহঃ) বলেনঃ আমি দেখলাম যে, মানুষের কাছ থেকে সরকারী কর্মচারীগণ রেশন কার্ড ফিরিয়ে নিচ্ছে। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭০৬, ইসলামিক সেন্টার)
Abu Huraira (Allah be please with him) is reported to have said to Marwan:Have you made lawful the transactions involving interest? Thereupon Marwan said: I have not done that. Thereupon Abu Huraira (ﷺ) said: You have made lawful the transactions with the help of documents only, whereas Allah's Messenger (ﷺ) forbade the transaction of foodgrains until full possession is taken of them. Marwan then addressed the people and forbade them to enter into such transactions (as are done with the help of documents). Sulaiman said: I saw the sentinels snatching (these documents) from the people