হুমায়দ ইবনু মাস'আদাহ্ (রহঃ) .... আবূ হুরাইরাহ (রাযিঃ) বলেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম অপর কোন মুসলিম ক্রীতদাসকে মুক্ত করলে আল্লাহ তার (মুক্ত দাসের) প্রত্যেকটি অঙ্গপ্রত্যঙ্গের বদলে তার (মুক্তিদাতার) প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ জাহান্নামের আগুন থেকে বাচাবেন। তিনি বর্ণনাকারী সাঈদ ইবনু মারজানাহ্ (রহঃ) বললেনঃ আবূ হুরাইরাহ (রাযিঃ) থেকে এ হাদীস শোনার পরপরই আলী ইবনু হুসায়ন (রাযিঃ) এর কাছে গেলাম এবং তার কাছে হাদীসটি পেশ করলাম। তখনই তিনি তার একটি গোলাম (ক্রীতদাস) মুক্ত করে দিলেন যার বিনিময় মূল্য হিসেবে তিনি ইবনু জাফরকে দশ হাজার দিরহাম অথবা এক হাজার দীনার পরিশোধ করেছিলেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩৬৫৬, ইসলামিক সেন্টার)
Abu Huraira (Allah be pleased with him) reported Allah's Messenger (ﷺ) as saying:A Muslim who emancipates a Muslim (slave). Allah will save from Fire every limb of his for every limb (of the slave). Sa'id b. Marjana said: When I heard this hadith from Abu Huraira (Allah be pleased with him), I went away and made a mention of it to 'Ali b. Husain and he at once emancipated the slave for which Ibn ja'far was prepared to pay ten thousand dirhams or one thousand dinars
কুতাইবাহ ইবনু সাঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন যে, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে ব্যক্তি কোন ঈমানদার ক্রীতদাস মুক্ত করবে আল্লাহ তার (শরীরের) অঙ্গ-প্রত্যঙ্গের বদলে তার (শরীরের) অঙ্গ-প্রত্যঙ্গ জাহান্নাম থেকে রক্ষা করবেন- এমন কি তিনি তার (মুক্তদাসের) গুপ্তস্থানের পরিবর্তে তার (মুক্তিকারীর) গুপ্তস্থানও রক্ষা করবেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩৬৫৫, ইসলামিক সেন্টার)
Abu Huraira (Allah be pleased with him) reported:I heard Allah's Messenger (ﷺ) as saying: He who emancipates a believing slave. Allah will set free from Fire his every limb for every limb of his (slave's), even his private parts for his
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ ও যুহায়র ইবনু হারব (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন সন্তান তার পিতার ঋণ (হক্ব) পরিশোধ করতে পারে না। তবে হ্যাঁ, সে যদি তার পিতাকে ক্রীতদাস হিসেবে দেখতে পায় এবং তখনি তাকে ক্রয় করে নিয়ে আযাদ করে দেয় (তাহলে ভিন্ন কথা)। ইবনু আবী শাইবাহ্ (রহঃ)-এর বর্ণনায় وَلَدٌ وَالِدَهُ সন্তান তার পিতাকে শব্দটির উল্লেখ আছে। (ইসলামিক ফাউন্ডেশন ৩৬৫৭, ইসলামিক সেন্টার)
Abu Huraira (Allah be pleased with him) reported Allah's Messenger (ﷺ) as saying:A son does not repay what he owes his father unless he buys him (the father) in case he is a slave and then emancipates him. In the narration transmitted by Ibn Abu Shaiba there is a slight change of words
দাউদ ইবনু রুশায়দ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্ (রাযিঃ) এর সূত্রে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত:
তিনি বলেনঃ যে ব্যক্তি কোন ঈমানদার ক্রীতদাসকে আযাদ করে দিবে আল্লাহ তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের বদলে মুক্তিদাতার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন- এমন কি তার লজ্জাস্থানের বিনিময়ে তার লজ্জাস্থানও। (ইসলামিক ফাউন্ডেশন ৩৬৫৪, ইসলামিক সেন্টার)
Abu Huraira (Allah be pleased with him) reported Allah's Messenger (may peace benpon him) as saying:He who emancipates a slave, Allah will set free from Hell every limb (of his body) for every limb of his (slave's) body, even his private parts