হারূন ইবনু সাঈদ আল আয়লী (রহঃ) ..... আবূ সাঈদ আল খুদরী (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেছেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে 'আযল সম্পর্কে জিজ্ঞেস করা হল। তিনি বললেনঃ সব পানিতেই সন্তান পয়দা হয় না। মূলত আল্লাহ যখন কোন বস্তু সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন কোন কিছুই তাকে বাঁধা দিতে পারে না। (ইসলামিক ফাউন্ডেশন ৩৪১৯, ইসলামীক সেন্টার)
Abu Sa'id al-Khudri (Allah be pleased with him) reported that Allah's Messenger (ﷺ) was asked about 'azl, whereupon he said:The child does not come from all the liquid (sermen) and when Allah intends to create anything nothing can prevent it (from coming into existence)
উবায়দুল্লাহ ইবনু উমার আল কাওয়ারীরী ও আহমাদ ইবনু আবদাল্লাহ (রহিমাহুমাল্লাহ) ...... আবূ সাঈদ আল খুদরী (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, 'আযল সম্পর্কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উল্লেখ করা হল। তিনি বললেন, তোমাদের কেউ কেন এ কাজ করে- তিনি এ ব্যাপারে এ কথা বলেননি, "তোমাদের কেউ যেন এ কাজ না করে। কোন সৃষ্টি জীব নেই যাকে আল্লাহ সৃষ্টি করেননি।" (ইসলামিক ফাউন্ডেশন ৩৪১৮, ইসলামীক সেন্টার)
Abu Sa'id al-Khudri (Allah be pleased with him) reported:Mention was made about al-'azl in the presence of Allah's Messenger (ﷺ), whereupon he said: Why any one of you practises it? (He did not say: One of you should not do it), for there is no created soul, whose creator is not Allah
তিনি বলেন, আমরা আবূ সাঈদ আল খুদরী (রাযিঃ) কে জিজ্ঞেস করলাম! আপনি কি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে 'আযল সম্পর্কে কোন আলোচনা করতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ- এ বলে তিনি বর্ণিত ইবনু আওনের হাদীসের ন্যায় ঐ পর্যন্ত বর্ণনা করেন।" (ইসলামিক ফাউন্ডেশন ৩৪১৭, ইসলামীক সেন্টার)
Ma'bad b. Sirin said to Abu Sa'id (Allah be pleased with him):Did you hear Allah's Messenger (ﷺ) making a mention of something in regard to al-'azl? Thereupon he said: Yes. The rest (of the hadith is the same)