আবূ বাকর ইবনু আবূ শায়বাহ, ইবনু নুমায়র ও ইসহাক আল হানযালী (রহিমাহুমুল্লাহ) ... আবূ শা'সা (রহঃ) হতে বর্ণিত:
ইবনু আব্বাস (রাযিঃ) তাকে অবহিত করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম অবস্থায় (মায়মূনাকে) বিবাহ করেছেন। ইবনু নুমায়রের বর্ণনায় আরো আছেঃ আমি (ইবনু নুমায়র) যুহরীর নিকট এ হাদীস বর্ণনা করলে তিনি বলেন, আমাকে ইয়াযীদ ইবনুল আসাম অবহিত করেছেন যে, “তিনি ইহরামমুক্ত অবস্থায় তাকে বিবাহ করেছেন।* (ইসলামিক ফাউন্ডেশন ৩৩১৭, ইসলামীক সেন্টার)
Ibn Abbas (Allah be pleased with them) reported that Allah's Apostle (ﷺ) married Maimuna in the state of Ihram. Ibn Numair made this addition:" I narrated it to Zuhri and he said: Yazid b. al-Asamm (Allah be pleased with him) told me that he (the Holy Prophet) married her when he was not a muhrim
তিনি বলেন, হারিসের কন্যা মায়মূনাহ্ (রাযিঃ) আমার কাছে বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম মুক্ত অবস্থায় তাকে বিবাহ করেন। তিনি আরও বলেন, তিনি ছিলেন আমার খালা এবং ইবনু আব্বাস (রাযিঃ)-এরও খালা।* (ইসলামিক ফাউন্ডেশন ৩৩১৯, ইসলামীক সেন্টার)
Yazid b. al-Asamm reported:Maimuna daughter of al-Harith narrated to me that Allah's Messenger (ﷺ) married her and he was not in the state of Ihram. And she (Maimuna) was my mother's sister and that of Ibn 'Abbas (Allah be pleased with them)
উমার ইবনু উবায়দুল্লাহ ইবনু মা'মার হাজ্জের (হজ্জের/হজের) মৌসুমে শায়বাহ্ ইবনু জুবায়রের কন্যার সাথে নিজ পুত্র ত্বলহার বিবাহ দেয়ার মনস্থ করলেন। এ সময় আ'বান ইবনু উসমান ছিলেন আমীরুল হাজ্জ। অতএব তিনি (উমার) তার নিকট এ কথা বলে পাঠালেন, আমি ত্বলহাহ ইবনু উমারের বিবাহ দিতে ইচ্ছা করেছি। অতএব আমি বিবাহ অনুষ্ঠানে আপনার উপস্থিতি কামনা করি। আ'বান (রহঃ) তাকে বললেন, আমি তো তোমাকে নির্বোধ ইরাকীর মতো আচরণ করতে দেখছি। নিশ্চিত আমি উসমান ইবনু আফফান (রাযিঃ) কে বলতে শুনেছি যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরামধারী ব্যক্তি বিবাহ করবে না। (ইসলামিক ফাউন্ডেশন ৩৩১৬, ইসলামীক সেন্টার)
Nabaih b. Wahb reported that Umar b. 'Ubaidullah b. Ma'mar intended to marry his son Talha with the daughter of Shaiba b. Jubair during the Pilgrimage. Aban b. Uthman was at that time the Amir of Pilgrims. So he ('Umar b. Ubaidullah) sent someone (as a messenger) to Aban saying:I intend to marry Talha b. 'Umar and I earnestly desire you to be present there (in this ceremony of marriage). Aban said to him: I find you a block-headed 'Iraqi. I heard 'Uthman b. 'Affan say that Allah's Messenger (ﷺ) said: A Muhrim should not marry