তিনি আবদুল্লাহ ইবনু উমর (রাযিঃ) কে বলতে শুনেছেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে চড়ে এবং পদব্রজে কুবায় আসতেন।* (ইসলামিক ফাউন্ডেশন ৩২৫৯, ইসলামীক সেন্টার)
Abdullah b. Umar (Allah be pleased with them) reported that Allah's Messenger (ﷺ) used to come to Quba' riding and on foot
আবূ বাকর ইবনু আবূ শায়বাহ্ (রহঃ) ..... ইবনু উমর (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদব্রজে অথবা বাহনে চড়ে কুবা মসজিদে আসতেন। অতঃপর তিনি সেখানে দু' রাকাআত সালাত (সালাত/নামাজ/নামায) আদায় করতেন।* অন্য বর্ণনায় এসেছে, আবূ বকর (রাযিঃ) বলেছেন, ইবনু নুমায়র (রাযিঃ) বলেন, অতঃপর তিনি সেখানে দু' রাকাআত সালাত (সালাত/নামাজ/নামায) আদায় করতেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩২৫৬, ইসলামীক সেন্টার)
Ibn Umar (Allah be pleased with them) reported that Allah's Messenger (ﷺ) came to the mosque at Quba' riding and on foot, and he observed two rak'ahs of (Nafl prayer) in it