হাসান আল হুলওয়ানী ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ..... 'আলা ইবনুল হাযরামী (রাযিঃ) বলেছেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ হাজ্জ (হজ্জ/হজ) সমাপনান্তে মুহাজিরগণ তিন রাত মাক্কায় (মক্কায়) অবস্থান করবে। (ইসলামিক ফাউন্ডেশন ৩১৬৫, ইসলামীক সেন্টার)
Al-'Ala' b. al-Hadrami reported Allah's Messenger (ﷺ) as saying:It is only for three nights that a Muhajir should stay at Mecca after the completion of the rituals of Hajj
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... 'আলা ইবনুল হাযরামী (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুহাজিরগণ হজ্জ সমাপনান্তে মাক্কায় (মক্কায়) তিনদিন অবস্থান করতে পারবে। (ইসলামিক ফাউন্ডেশন ৩১৬৪, ইসলামীক সেন্টার)
Al-'Ala' b. al-Hadrami reported Allah's Messenger (ﷺ) as saying:The Muhijir should stay at Mecca after performing the rituals (of Hajj) but for three (days) only
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হাজ্জের (হজ্জের/হজের) অনুষ্ঠানাদি শেষ করার পর মুহাজিরগণ মাক্কায় (মক্কায়) তিনদিন অবস্থান করতে পারবে। (ইসলামিক ফাউন্ডেশন ৩১৬৬, ইসলামীক সেন্টার)
Al-" Ala' b. al-Hadrami reported Allah's Messenger (ﷺ) as saying:The stay at Mecca after the completion of his rituals (of Hajj) is only for three days
আবদুল্লাহ ইবনু মাসলামাহ্ ইবনু কা'নাব (রহঃ) ... 'আলা ইবনুল হাযরামী (রাযিঃ) বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, হাজ্জ (হজ্জ/হজ) সমাপনান্তে প্রত্যাবর্তনের পূর্বে মুহাজিরগণ তিনদিন মাক্কায় (মক্কায়) অবস্থান করবে। তিনি যেন এ বাক্যের দ্বারা তিন দিনের অধিক না হবার কথা বলেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩১৬৩, ইসলামীক সেন্টার)
Al-'Ali' b. al-Hadrami reported Allah's Messenger (may peace he upon as saying:For a Mahijir, it is only three (days') stay at Mecca, after completing (the Hajj or 'Umra) that is allowed, and it seemed as if he was saying that he should not (stay) beyond this (period)