সাঈদ ইবনু মানসূর ও আবূ বাকর ইবনু শায়বাহ (রহঃ) ..... ইবনু আব্বাস (রাযিঃ) বলেন, লোকদেরকে (প্রত্যাবর্তনকালে) শেষবারের মত বায়তুল্লাহ তওয়াফের নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু ঋতুবতী মহিলাদেরকে তা থেকে রেহাই দেয়া হয়েছে। (ইসলামিক ফাউন্ডেশন ৩০৮৬, ইসলামীক সেন্টার)
Ibn Abbas reported:The people were commanded (by the Holy Prophet) to perform the last circumambulation round the House, but menstruating women were exempted
সাঈদ ইবনু মানসূর ও যুহায়র ইবনু হারব (রহঃ) ..... ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, লোকেরা বিভিন্ন পথ দিয়ে প্রত্যাবর্তন করছিল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ “কেউই যেন শেষবারের মতো বায়তুল্লাহ তওয়াফ না করা পর্যন্ত প্রত্যাবর্তন না করে।” যুহায়রের বর্ণনায় (في) (মাঝে) কী অব্যয়টি উল্লেখিত হয়নি। (ইসলামিক ফাউন্ডেশন ৩০৮৫, ইসলামীক সেন্টার)
Ibn 'Abbas (Allah be pleased with them) reported that the people used to return through every path, whereupon Allah's Messenger (way peace be upon him) said:None amongst you should depart until he performs the last circumambulation round the House. Zuhair said (the words are): [ARABIC: YANSWARIFUWN KULLA WAJH] and the word [arabic: FIY] was not mentioned
মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ... তাউস (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি ইবনু আব্বাস (রাযিঃ) এর সঙ্গে ছিলাম। যায়দ ইবনু সাবিত (রাযিঃ) ইবনু আব্বাস (রাযিঃ) কে বললেন, আপনি কি এ ফাতাওয়া দিচ্ছেন যে, হায়যগ্রস্ত মহিলা বিদায়ী তওয়াফ না করেই প্রস্থান করতে পারবে? ইবনু আব্বাস (রাযিঃ) তাকে বললেন, যদি আপনি আশ্বস্ত না হতে পারেন, তবে অমুক আনসারী মহিলাকে জিজ্ঞেস করুন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকে এরূপ নির্দেশ দিয়েছিলেন? তাওস বলেন, যায়দ ইবনু সাবিত (রাযিঃ) হাসতে হাসতে ইবনু আব্বাস (রাযিঃ) এর নিকট ফিরে এসে বললেন, আমি মনে করি আপনি সত্য কথাই বলেছেন (ইসলামিক ফাউন্ডেশন ৩০৮৭, ইসলামীক সেন্টার)
Tawus reported:I was in the company of Ibn Abbas (Allah be pleased with them) when Zaid b. Thabit said: Do you give religious verdict that the woman who is in menses is allowed to go without performing the last circumambulation of the House? Ibn 'Abbas (Allah be pleased with them) said to him: Ask such and such woman of the Ansar, if you do not (believe my religious verdict) whether Allah's Messenger (ﷺ) had coimmanded her this. Zaid b Thabit (went to that lady and after getting this verdict attested by her) came back to Ibn Abbas (Allah be pleased with them) smilingly and said: I did not find you but telling the truth
আবূ গাসসান আল মিসমাঈ (রহঃ) ..... ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত:
তার নিকট যুআয়বা আবূ কবীসাহ (রাযিঃ) বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুরবানীর উটসহ (মাক্কায় (মক্কায়)) পাঠাতেন এবং বলে দিতেনঃ "এগুলোর মধ্যকার কোন উট দুর্বল হয়ে চলতে অক্ষম হয়ে পড়লে এবং তুমি এর মৃত্যুর আশংকা করলে তা যাবাহ করে দিও। অতঃপর এর (গলায় বাঁধা) জুতা জোড়া রক্ত রঞ্জিত করে এর কুঁজে ছাপ মেরে দিও। তুমি এবং তোমার সঙ্গীদের কেউই গোশত খাবে না।" (ইসলামিক ফাউন্ডেশন ৩০৮৪, ইসলামীক সেন্টার)
Ibn Abbas (Allah be pleased with them) reported that Dhuwaib, father of Qabisa (Allah be pleased with him) narrated to him that Allah's Messenger (ﷺ) sent under his charge the sacrificial camels, and said:If any of these is completely exhausted and you apprehend its death, then slaughter it, then dip its hoofs in its blood and imprint it on its hump; but neither you nor any one of your comrades should eat it