Skip to content
2 October 2026 21 Rabi' al-Thani 1448 AH
Show
Hadith 3192 Sahih
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، ح وَحَدَّثَنِي سَعِيدُ، بْنُ يَحْيَى الأُمَوِيُّ حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ، اللَّهِ يَقُولُ نَحَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نِسَائِهِ ‏.‏ وَفِي حَدِيثِ ابْنِ بَكْرٍ عَنْ عَائِشَةَ بَقَرَةً فِي حَجَّتِهِ ‏.‏

মুহাম্মাদ ইবনু হাতিম ও সাঈদ ইবনু ইয়াহইয়া আল উমাবী (রহঃ) .... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীদের পক্ষ থেকে একটি কুরবানী করেছেন। কিন্তু ইবনু বাকর (রহঃ) কর্তৃক আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত হাদীসে রয়েছে যে, তিনি তার হাজ্জ (হজ্জ/হজ) উদ্‌যাপনকালে একটি গাভী কুরবানী করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩০৫৮, ইসলামীক সেন্টার)
Jabir b. 'Abdullah (Allah be pleased with them) reported that Allah's Messenger (ﷺ) sacrificed (animals) on behalf of his wives, and in the hadith transmitted by Ibn Abu Bakr (the words are):" A cow on behalf of 'A'isha on the occasion of the Hajj
Sahih Muslim 3192

More from this chapter

Whole chapter
Hadith 3191 Sahih
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ ذَبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ عَائِشَةَ بَقَرَةً يَوْمَ النَّحْرِ ‏.‏

উসমান ইবনু আবূ শায়বাহ্ (রহঃ) ..... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর দিন আয়িশাহ (রাযিঃ) এর পক্ষ থেকে একটি গরু কুরবানী করেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩০৫৭, ইসলামীক সেন্টার)
Jabir reported that Allah's Messenger (ﷺ) sacrificed a cow on behalf of 'A'isha on the Day of Nahr (10th of Dhu'l-Hijja)
Hadith 3193 Sahih
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرٍ، أَنَّ ابْنَ عُمَرَ، أَتَى عَلَى رَجُلٍ وَهُوَ يَنْحَرُ بَدَنَتَهُ بَارِكَةً فَقَالَ ابْعَثْهَا قِيَامًا مُقَيَّدَةً سُنَّةَ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم ‏.‏
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... যিয়াদ ইবনু জুবায়র (রহঃ) থেকে বর্ণিত যে, ইবনু উমর (রাযিঃ) এক ব্যক্তির কাছে এলেন। সে তার উটকে বসিয়ে কুরবানী করার প্রস্তুতি নিচ্ছিল। তিনি বললেন, এটাকে দাঁড় করিয়ে কুরবানী কর। এটাই তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত।* (ইসলামিক ফাউন্ডেশন ৩০৫৯, ইসলামীক সেন্টার)
Ziyad b. Jubair reported that Ibn 'Umar came upon a person who was slaughtering (sacrificing) his camel and had made him kneel down. So he told him to make it stand up festered (and then sacrifice it) according to the Sunnah of the Prophet (ﷺ)
Hadith 3190 Sahih
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ، عَبْدِ اللَّهِ قَالَ كُنَّا نَتَمَتَّعُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْعُمْرَةِ فَنَذْبَحُ الْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ نَشْتَرِكُ فِيهَا ‏.‏

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তামাত্তু হাজ্জ (হজ্জ/হজ) করেছি। আমরা সাত শারীকে মিলে একটি গরু কুরবানী করেছি। (ইসলামিক ফাউন্ডেশন ৩০৫৬, ইসলামীক সেন্টার)
Jaibir b. 'Abdullah (Allah be pleased with them) reported:We performed Hajj Tamattu' along with Allah's Messenger (ﷺ) and we slaughtered a cow on behalf of seven persons sharing in it