কুতায়বাহ ইবনু সাঈদ ও ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, হুদাইবিয়ার বছর (৬ষ্ঠ হিজরী) আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে প্রতি সাতজনের পক্ষ থেকে একটি উট এবং প্রতি সাতজনের পক্ষ থেকে একটি গরু কুরবানী করেছি। (ইসলামিক ফাউন্ডেশন ৩০৫১, ইসলামীক সেন্টার)
Jabir b. 'Abdullah (Allah be pleased with him) reported:In the year of Hudaibiya (6 H ), we, along with Allah's Messenger (way peace be upon him), sacrificed a camel for seven persons and a cow for seven persons
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، ح. وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُهِلِّينَ بِالْحَجِّ فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نَشْتَرِكَ فِي الإِبِلِ وَالْبَقَرِ كُلُّ سَبْعَةٍ مِنَّا فِي بَدَنَةٍ .
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও আহমাদ ইবনু ইউনুস (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমরা হজ্জের ইহরাম বেঁধে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে রওনা হলাম। তিনি আমাদেরকে প্রতিটি উট বা গরু সাতজনে মিলে কুরবানী করার নির্দেশ দিলেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩০৫২, ইসলামীক সেন্টার)
Jabir (Allah be pleased with him) reported:We set out in the state of Ihram for Hajj along, with Allah's Messenger (ﷺ). He commanded us that seven persons should join in a camel and a cow for offering sacrifice
মুহাম্মাদ ইবনু হাতিম, মুহাম্মাদ ইবনু মারযুক ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ... ‘আলী ইবনু আবূ তলিব (রাযিঃ) হতে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার কুরবানীকৃত উটগুলোর নিকট অবস্থানের নির্দেশ দিলেন। তিনি তাকে উটের সমস্ত গোশত, চামড়া ও ঝুল মিসকীনদের মধ্যে বিতরণ করারও নির্দেশ দিলেন এবং তা থেকে কসাইকে মজুরি স্বরূপ কিছু দিতে নিষেধ করলেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩০৪৯, ইসলামীক সেন্টার)
Ali b. Abi Talib (Allah be pleased with him) reported:Allah's Apostle (ﷺ) put him in charge of his sacrificial animals, and commanded him to distribute the whole of their meat, hides, and saddle cloths to the poor, and not to give to the butcher anything out of them