মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) …. জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, (নাজাশী ইনতিকাল করলে) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ আল্লাহর এক নেক্কার বান্দাহ ইনতিকাল করেছেন। এরপর তিনি উঠে গিয়ে আমাদের সামনে ইমাম হয়ে তার জন্য সালাতুল জানাযাহ আদায় করলেন। (ইসলামী ফাউন্ডেশন ২০৭৬, ইসলামীক সেন্টার)
Jabir b. 'Abdullah reported Allah's Messenger (ﷺ) as saying:There died today the pious servant of Allah, Ashama. So he stood up and led us in (funeral prayer) over him
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশীর জন্য গায়েবানা জানাযাহ আদায় করেছেন এবং চার তাকবীরে সালাতুল জানাযাহ আদায় করেন। (ইসলামী ফাউন্ডেশন ২০৭৫, ইসলামীক সেন্টার)
Jabir b. 'Abdullah reported that the Messenger of Allah (ﷺ) offered prayer for Ashama, the Negus, and recited four takbirs
মুহাম্মাদ ইবনু উবায়দ আল গুবারী, ইয়াহইয়া ইবনু আইয়ূব (রহঃ) [শব্দাবলী তার] ..... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, নাজাশী ইনতিকাল করলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমাদের এক ভাই ইনতিকাল করেছেন। অতএব তোমরা উঠ এবং তার জন্য সালাত আদায় কর। জাবির (রাযিঃ) বলেন, আমরা উঠে গিয়ে দু'টি সারি বাঁধলাম। (ইসলামী ফাউন্ডেশন ২০৭৭, ইসলামীক সেন্টার)
Jabir b. 'Abdullah reported Allah's Messenger (ﷺ) as saying:A brother of yours has died, so stand up and offer prayer over him. So we stood up and drew ourselves up into two rows
আমর আন নাকিদ, হাসান আল হুলওয়ানী ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ..... উভয় সূত্রেই ইবনু শিহাব (রহঃ) থেকে উকায়ল (রহঃ) এর অনুরূপ বর্ণিত হয়েছে। (ইসলামী ফাউন্ডেশন ২০৭৪, ইসলামীক সেন্টার)
This hadith is narrated through another chain of transmitters