ইয়াহইয়া ইবনু আইয়ূব (রহঃ) ..... উম্মু আতিয়াহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ তাকে (যায়নাবকে) বেজোড় সংখ্যায় গোসল দাও তিনবার, পাঁচবার বা সাতবার। আর উম্মু আতিয়াহ (রাযিঃ) বলেছেন, আমরা তার চুলকে তিন গোছায় বিভক্ত করে আঁচড়ে দিয়েছি। (ইসলামী ফাউন্ডেশন ২০৪০, ইসলামীক সেন্টার)
Umm 'Atiyya reported:We washed her an odd number of times, i. e. three, five or seven times; and Umm 'Atiyya (further) said: We braided her hair in three plaits
কুতায়বাহ ইবনু সাঈদ (রহঃ) ..... উম্মু আতিয়াহ (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত হয়েছে, কেবল ব্যতিক্রম এই যে, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ তিনবার, পাঁচবার, সাতবার বা এর চেয়েও অধিকবার গোসল দেয়া যদি তোমরা প্রয়োজনবোধ কর তাই করবে। এরপর হাফসাহ (রাযিঃ) উম্মু আতিয়্যাহ সূত্রে বলেন, আমরা তার মাথার চুলকে তিন গোছায় ভাগ করে দিয়েছি। (ইসলামী ফাউন্ডেশন ২০৩৯, ইসলামীক সেন্টার)
A hadith like this has been transmitted by Hafsa on the authority of Umm 'Atiyya with the exception (of these words that the Prophet asked them to wash her dead body):" three times, five times, seven times, or more than that, if you deem fit:" Hafsa (further) said on the authority of Umm 'Atiyya: We braided (the hair) of her head in three plaits
আবূ বকর ইবনু আবূ শায়বাহ ও আমর আন নাকিদ (রহঃ) ..... উম্মু 'আতিয়াহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা যায়নাব (রাযিঃ) যখন ইনতিকাল করেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তাকে বেজোড় সংখ্যায় গোসল দাও, তিনবার বা পাঁচবার। আর পঞ্চমবারের সাথে কর্পূর দাও অথবা বলেছেন কিছু কর্পূর দাও গোসল শেষ করে আমাকে খবর দিও। উম্মু আতিয়্যাহ (রাযিঃ) বলেন, গোসল শেষ করে আমরা তাকে খবর দিলাম। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের কাছে তার লুঙ্গি দিয়ে বললেন, এটা কাফনের ভিতরে তার গায়ে জড়িয়ে দাও। (ইসলামী ফাউন্ডেশন ২০৪১, ইসলামীক সেন্টার)
Umm 'Atiyya reported:When Zainab the daughter of the Messenger of Allah (ﷺ) died, he said to us: Wash her odd number of times, i. e. three or five times, and put camphor or something-like camphor at the fifth time, and after you have washed her inform me. So we informed him and he gave us his under-garment, saying:" Put it next her body
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন কন্যা ইনতিকাল করেন। ইবনু উলাইয়্যাহ এর বর্ণনায় আছে। উম্মু আতিয়্যাহ (রাযিঃ) বলেন, আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যাকে গোসল দেয়ার সময় তিনি আমাদের নিকট আসলেন। মালিক এর হাদীসে এভাবে বর্ণিত হয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা ইনতিকাল করলে তিনি আমাদের কাছে আসলেন, অনুরূপ ইয়াযীদ ইবনু যুরাই (রহঃ) এর হাদীস যা ..... উম্মু আতিয়্যাহ সূত্রে বর্ণিত হয়েছে। (ইসলামী ফাউন্ডেশন ২০৩৮, ইসলামীক সেন্টার)
Umm 'Atiyya reported:One of the daughters of the Messenger of Allah (ﷺ) died. And in the hadith transmitted by Ibn 'Ulayya (the words are): The Messenger of Allah (ﷺ) came to us and we were washing his daughter. And in the hadith transmitted by Malik (the words are): There came in (our apartment) the Messenger of Allah (way peace be upon him) when his daughter died. The rest of the hadith is the same as narrated by Yazid b. Zurai' from Ayyub from Muhammad from Umm 'Atiyya