ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও মুহাম্মাদ ইবনু রুমহ, কুতায়বাহ (ইবনু সাঈদ) (রহঃ) .....আবদুল্লাহ ইবনু উমর (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি জুমুআর সালাত আদায় করে ফিরে এসে নিজ বাড়িতে দু’রাকাআত (সুন্নাত) সালাত আদায় করতেন। তিনি পুনরায় বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। (ইসলামী ফাউন্ডেশন ১৯০৯, ইসলামীক সেন্টার)
Nafi' reported that when 'Abdullah (b. 'Umar) observed the Friday prayer and came back he observed two rak'ahs in his house, and then said:The Messenger of Allah (may peace be updn him) used to do this
যুহায়র ইবনু হারব, আমর আন নাকিদ ও আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ জুমুআর সালাতের পর সালাত আদায় করতে চাইলে সে যেন চার রাকাআত আদায় করে। জারীর (রাযিঃ) এর রিওয়ায়াতে 'তোমাদের মধ্যে' কথাটুকু যুক্ত হয়নি। (ইসলামী ফাউন্ডেশন ১৯০৮, ইসলামীক সেন্টার)
Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying:When any one amongst you observes prayer after Jumu'a, he should observe four rak'ahs. (In the hadith transmitted by Jarir the word minkum is not recorded)
তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নফল সালাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, তিনি জুমুআর সালাতের পর ফিরে না আসা পর্যন্ত সালাত আদায় করতেন না, অতঃপর নিজ বাড়িতে দু' রাকাআত সালাত আদায় করতেন। ইয়াহইয়া (রহঃ) বলেন, মনে হয় আমি আদায় করেছি (বর্ণনা করেছি), তিনি সালাত আদায় করতেন অথবা অবশ্যই (সালাত আদায় করতেন)। (ইসলামী ফাউন্ডেশন ১৯১০, ইসলামীক সেন্টার)
Abdullah b. 'Umar, while describing the Nafl prayer of the Messenger of Allah (ﷺ), said:He did not observe (Nafl) prayer after Jumu'a till he went back and observed two rak'ahs in his house. Yahya said: I guess that I uttered these words (before Imam Malik) that he of course observed (them)
আবূ বকর ইবনু আবূ শায়বাহ ও আমর আন নাকিদ (রহঃ) ... আবূ হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা জুমুআর সালাতের পর আরো সালাত আদায় করলে চার রাকাআত (সুন্নাত) আদায় কর। আমর (রহঃ) তার রিওয়ায়াতে আরো বলেন, ইবনু ইদরীস বলেছেন যে, সুহায়ল (রহঃ) বলেন, তোমরা তাড়াহুড়ায় থাকলে মসজিদে দু' রাকাআত এবং (বাড়িতে) ফিরে গিয়ে দু' রাক’আত আদায় করো। (ইসলামী ফাউন্ডেশন ১৯০৭, ইসলামীক সেন্টার)
Suhail reported on the authority of Abu Huraira that the Messenger of Allah (ﷺ) said:When you observe prayer after (the two obligatory rak'ahs) of Jumu'ah, you should observe four rak'ahs (and 'Amr in his narration has made this addition that Ibn Idris said this on the authority of Suhail): And if you are in a hurry on account of something, you should observe two rak'ahs in the mosque and two when you return (to your house)