Skip to content
1 October 2026 20 Rabi' al-Thani 1448 AH
Show
Hadith 2023 Sahih
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّهُ قَالَ جَاءَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ يَوْمَ الْجُمُعَةِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَاعِدٌ عَلَى الْمِنْبَرِ فَقَعَدَ سُلَيْكٌ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أَرَكَعْتَ رَكْعَتَيْنِ ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ قَالَ ‏"‏ قُمْ فَارْكَعْهُمَا ‏"‏ ‏.‏

কুতায়বাহ ইবনু সাঈদ ও মুহাম্মাদ ইবনু রুমহ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত:

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআর দিন মিম্বারে উপবিষ্ট থাকা অবস্থায় সুলায়ক আল গাত্বাফানী মসজিদে এসে (তাহিয়্যাতুল মসজিদ) সালাত আদায় করার আগেই বসে পড়ল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ তুমি কি দু' রাকাআত সালাত আদায় করেছো? সে বলল, না। তিনি বলেন, তুমি উঠে দু' রাকাআত সালাত আদায় কর। (ইসলামী ফাউন্ডেশন ১৮৯৩, ইসলামীক সেন্টার)
Jabir reported that Sulaik Ghatafani came on Friday (for prayer) while the Messenger of Allah (ﷺ) was sitting on the pulpit. Sulaik also sat down before observing prayer. The Apostle of Allah (ﷺ) said:Have you observed two rak'ahs? He said: No. He (the Holy Prophet) said: Stand and observe them
Sahih Muslim 2023

More from this chapter

Whole chapter
Hadith 2022 Sahih
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَطَبَ فَقَالَ ‏ "‏ إِذَا جَاءَ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ وَقَدْ خَرَجَ الإِمَامُ فَلْيُصَلِّ رَكْعَتَيْنِ ‏"‏ ‏.‏

মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ..... আমর (রহঃ) হতে বর্ণিত:

তিনি জাবির ইবনু 'আবদুল্লাহ (রাযিঃ) কে বলতে শুনেছেনঃ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাহ দিচ্ছিলেন। তিনি বললেন, তোমাদের কেউ জুমু'আর দিনে (মসজিদে) এলো আর তখন যদি ইমাম (হুজরা থেকে) বের হয়ে থাকেন, তবে সে দু' রাকাআত সালাত আদায় করে নিবে। (ইসলামী ফাউন্ডেশন ১৮৯২, ইসলামীক সেন্টার)
Jabir b. 'Abdullah said that the Messenger of Allah (ﷺ) delivered the sermon and said:When any one of you comes for the Friday (prayer) and the Imam comes out (from his apartment), (even then) should observe two rak'ahs (of prayer)
Hadith 2024 Sahih
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ، كِلاَهُمَا عَنْ عِيسَى بْنِ يُونُسَ، - قَالَ ابْنُ خَشْرَمٍ أَخْبَرَنَا عِيسَى، - عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ جَاءَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ يَوْمَ الْجُمُعَةِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ فَجَلَسَ فَقَالَ لَهُ ‏ "‏ يَا سُلَيْكُ قُمْ فَارْكَعْ رَكْعَتَيْنِ وَتَجَوَّزْ فِيهِمَا - ثُمَّ قَالَ - إِذَا جَاءَ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ وَلْيَتَجَوَّزْ فِيهِمَا ‏"‏ ‏.‏

ইসহাক ইবনু ইবরাহীম ও ‘আলী ইবনু খশরাম (রহঃ) ..... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, জুমুআর দিন সুলায়ক আল গাত্বাফানী এসে উপস্থিত হ’ল, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুতবাহ দিচ্ছিলেন। সে বসে পড়লে তিনি তাকে বলেনঃ হে সুলায়ক উঠে সংক্ষেপে দু' রাকাআত সালাত আদায় কর। ..... অতঃপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, জুমুআর দিন তোমাদের কেউ যখন আসে এমতাবস্থায় যে, ইমাম খুতবাহ দিচ্ছেন তখন সে যেন সংক্ষেপে দু' রাকাআত সালাত আদায় করে ... (ইসলামী ফাউন্ডেশন ১৮৯৪, ইসলামীক সেন্টার)
Jabir b. 'Abdullah reported:Sulaik Ghatafani came on Friday when the Messenger of Allah (ﷺ) was delivering the sermon. He (Sulaik) sat down. He (the Holy Prophet) said to him: 0 Sulaik I stand and observe two rak'ahs and make them short, and then said: When any one of you comes on Friday, while the Imam delivers the sermon, he should observe two rak'ahs and should make them short
Hadith 2021 Sahih
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ جَاءَ رَجُلٌ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ يَخْطُبُ فَقَالَ لَهُ ‏ "‏ أَرَكَعْتَ رَكْعَتَيْنِ ‏"‏ ‏.‏ قَالَ لاَ. فَقَالَ: «ارْكَعْ»

মুহাম্মাদ ইবনু রাফি' ও 'আবদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আমর ইবনু দীনার (রহঃ) হতে বর্ণিত:

তিনি জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) কে বলতে শুনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআর দিন মিম্বারের উপর খুতবাহ দানরত অবস্থায় জনৈক ব্যক্তি মসজিদে এসে উপস্থিত হ'ল। তিনি তাকে জিজ্ঞেস করেন, তুমি কি দু’রাকাআত সালাত আদায় করেছ? সে বলল, না। তিনি বলেন, সালাত আদায় কর। (ইসলামী ফাউন্ডেশন ১৮৯১, ইসলামীক সেন্টার)
Jabir b. 'Abdullah reported that a person came (in the Mosque) while the Messenger of Allah (ﷺ) was delivering the sermon on Friday (standing) on the pulpit. He (the Holy Prophet) said to him:Have you offered two rak'ahs? He said: No. Upon this he said: Then observe (them)