ইবনুল মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) ..... আসওয়াদ ও মাসরূক (রহঃ) বলেন, আমরা আয়িশাহ (রাযিঃ) সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে, তিনি বলেছেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পালার দিন আমার ঘরে অবস্থানকালে 'আসর সালাতের পর দু' রাকাআত সালাত আদায় করতেন। (ইসলামী ফাউন্ডেশন ১৮০৭, ইসলামীক সেন্টার)
Aswad and Masruq reported:We bear testimony to the fact that 'A'isha said: Never was there a day that he (the Holy Prophet) was with me and he did not observe two rak'ahs of prayer in my house, i. e. two rak'ahs after the Asr
আবূ বাকর ইবনু আবূ শায়বাহ ও আলী ইবনু হুজর (রহঃ) [শব্দাবলী তার] ... আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে অবস্থানকালে দুটি সালাত প্রকাশ্যে বা গোপনে কখনো ত্যাগ করেননি; ফজরের সালাতের পূর্বে দু' রাকাআত এবং আসর সালাতের পর দু' রাকাআত। (ইসলামী ফাউন্ডেশন ১৮০৬, ইসলামীক সেন্টার)
A'isha reported:Two are the prayers which the Messenger of Allah (ﷺ) always observed in my house-openly or secretly-two rak'ahs before the dawn and two rak'ahs after the 'Asr
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ جَمِيعًا عَنِ ابْنِ فُضَيْلٍ، - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، - عَنْ مُخْتَارِ بْنِ فُلْفُلٍ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ التَّطَوُّعِ، بَعْدَ الْعَصْرِ فَقَالَ كَانَ عُمَرُ يَضْرِبُ الأَيْدِي عَلَى صَلاَةٍ بَعْدَ الْعَصْرِ وَكُنَّا نُصَلِّي عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ بَعْدَ غُرُوبِ الشَّمْسِ قَبْلَ صَلاَةِ الْمَغْرِبِ . فَقُلْتُ لَهُ أَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَّهُمَا قَالَ كَانَ يَرَانَا نُصَلِّيهِمَا . فَلَمْ يَأْمُرْنَا وَلَمْ يَنْهَنَا
আবৃ বাকর ইবনু আবূ শায়বাহ ও আবূ কুরায়ব (রহঃ) ..... মুখতার ইবনু ফুলফুল (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক (রাযিঃ) এর নিকট আসর সালাতের পর দু' রাকাআত সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞেস করেছি। তিনি বলেন, উমর (রাযিঃ) আসরের সালাতের পর সালাত আদায় করার অপরাধে লোকদের হাতে আঘাত করতেন। আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে সূর্যাস্তের পর মাগরিবের সালাতের পূর্বে দু' রাকাআত সালাত আদায় করতাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তা আদায় করতেন? তিনি বলেন, তিনি আমাদেরকে এ সালাত আদায় করতে দেখতেন, কিন্তু তিনি তা আদায় করতে আমাদের নির্দেশও দিতেন না এবং নিষেধও করতেন না। (ইসলামী ফাউন্ডেশন ১৮০৮, ইসলামীক সেন্টার)
Mukhtar b. Fulful said:I asked Anas b. Malik about the voluntary prayers after the afternoon prayer, and he replied: 'Umar struck hit hands on prayer observed after the 'Asr prayer and we used to observe two rak'ahs after the sun set before the evening prayer during the time of the Messenger of Allah (ﷺ). I said to him: Did the Messenger of Allah (ﷺ) observe them? He said: He saw us observing them, but he neither commanded us nor forbade us to do so
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট (অবস্থানকালে) আসর সালাতের পরের দু' রাকাআত কখনো ত্যাগ করেননি। (ইসলামী ফাউন্ডেশন ১৮০৫, ইসলামীক সেন্টার)
A'isha reported:The Messenger of Allah (ﷺ) did not abandon at all observing two rak'ahs after the 'Asr in my house