তিনি বলেন, আমরা তাকবীর (আল্ল-হু আকবার) পাঠ দ্বারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত শেষ হওয়া জানতে পারতাম। অর্থাৎ- সালাত শেষ হলেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে ‘আল্ল-হু আকবার বলতেন। তখন আমরা বুঝতে পারতাম। (ইসলামী ফাউন্ডেশন ১১৯২. ইসলামীক সেন্টার)
Ibn 'Abbas said:We used to know that Allah's Messenger (ﷺ) had finished his prayer when we heard the takbir (Allah-O-Akbar)
তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডানে এবং বামে সালাম ফিরাতে দেখতাম। এমনকি (তিনি এমনভাবে মুখ ঘুরাতেন যে,) আমি তার গালের শুভ্রতা দেখতে পেতাম। (ইসলামী ফাউন্ডেশন ১১৯১, ইসলামীক সেন্টার)
Amir b. Sa'd reported:I saw the Messenger of Allah (may peace be open him) pronouncing taslim on his right and on his left till I saw the whiteness of his cheek
তিনি বলেন, আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত শেষ হওয়া তাকবীর পাঠ ছাড়া আর কিছু দ্বারা জানতে পারতাম না। আমর ইবনু দীনার বলেছেনঃ আমি পরবর্তী সময়ে (আবদুল্লাহ ইবনু আব্বাস-এর নিকট থেকে হাদীসটির বর্ণনাকারী) আবূ মা'বাদ-এর হাদীসটির প্রসঙ্গ উল্লেখ করলে তিনি অস্বীকৃতি জানিয়ে বললেনঃ আমি তোমার কাছে এ হাদীস বর্ণনা করিনি। অথচ ইতোপূর্বে তিনি আমার নিকট হাদীসটি বর্ণনা করেছিলেন*। (ইসলামী ফাউন্ডেশন ১১৯৩, ইসলামীক সেন্টার)
Ibn 'Abbas reported:We knew the finishing of the prayer of the Messenger of Allah (ﷺ) through takbir. 'Amr (b. Dinar) said: I made a mention of it to Abu Mas'ud. hue he rejected it and said: I never narrated it to you. 'Amr said: He did narrate it before this
তিনি বলেন, জনৈক আমির অথবা কোন এক ব্যক্তি দু'বার সালাম ফিরালেন। অতঃপর আবদুল্লাহ ইবনু উমার বললেন, তুমি কোথা থেকে এটা পেয়েছ। (ইসলামী ফাউন্ডেশন ১১৯০, ইসলামীক সেন্টার নম্বরহীন)
Abdullah reported:An Amir or a person pronounced taslim twice. 'Abdullah said: Where did he get this sunnah?