উবায়দুল্লাহ ইবনু মু'আয আল আম্বারী ও মুহাম্মাদ ইবনু আবদুল আ'লা (রহঃ) ..... আবূ রাফি (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি আবূ হুরায়রাহ (রাযিঃ) এর পিছনে ইশার সালাত আদায় করলাম। (এ সালাতে) তিনি সূরাহ "ইযাস সামা-উন্ন শাকক্বাত" পাঠ করে সিজদা (তিলাওয়াতের সিজদা) করলেন। (সালাত শেষে) আমি তাকে জিজ্ঞেস করলাম, কিসের জন্য এ সিজদা? তিনি বললেনঃ আবূল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে সালাত আদায় করা কালে এ সূরায় আমি সিজদা করেছি। সুতরাং তার সাথে মিলিত না হওয়া পর্যন্ত (আমৃত্যু) আমি এ সূরাহ তিলাওয়াত করে সিজদা করতে থাকব। অবশ্য হাদীস বর্ণনাকারী মুহাম্মদ ইবনু আবদুল আ'লা তারতম্য সহকারে কিছুটা বর্ণনা করে বলেছেনঃ আমি এ সিজদা পরিত্যাগ করব না। (ইসলামী ফাউন্ডেশন ১১৮০, ইসলামীক সেন্টার)
Abu Rafi' reported:I said the night prayer along with Abu Huraira and -as he recited:" When the heaven burst asunder," he performed prostration. Isaid to him: What prostration is this? He said: I prostrated myself (on this occasion of recital) behind Abu'I-Qasim (Muhammad. may peace be upon him), and Iwould go on doing this till I meet him (in the next world). Ibn 'Abu al-A'la said: (Abu Huraira uttered this: ) I would not abandon performing prostration
আমর আন নাকিদ, আবূ কামিল, আহমাদ ইবনু আবদাহ (রহঃ) ..... ইবনু আখযার (রহঃ) থেকে এবং সকলে সুলায়মান আত তায়মী থেকে একই সানাদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে কেউই আবূল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে কথাটি উল্লেখ করেননি। (ইসলামী ফাউন্ডেশন ১১৮১, ইসলামীক সেন্টার)
This hadith has been narrated by Tamimi with the same chain of transmitters except for this that they made no mention of:" Behind Abu'l-Qasim" (ﷺ)
মুহাম্মাদ ইবনু রুমূহ (রহঃ) ..... আবূ হুরায়রাহ (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাহ “ইযাস সামা-উন্ন শাক্ক্ক্বাত" এবং "ইক্রা বিসমি রব্বিকা" পাঠকালে সিজদা করেছেন। (ইসলামী ফাউন্ডেশন ১১৭৮, ইসলামীক সেন্টার)
Abu Huraira reported:The Messenger of Allah (ﷺ) prostrated himself (while reciting these verses)." When the heaven burst asunder" ;" Read in the name of Thy Lord