আবূ বাকর ইবনু আবূ শাইবাহ, আবূ কুরায়ব ও সুওয়াইদ ইবনু সাঈদ (রহঃ) ..... আল আমাশ হতে বর্ণিত:
এ সূত্রেও উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। আবূ কুরায়ব এর বর্ণনায় আছে, কাপড়ের দু'কিনারা দু’কাঁধের উপর ছিল। আবূ বাকর ও সুওয়াইদ এর বর্ণনায় আছে, তিনি ডান কাঁধের কাপড় বাম হাতের নীচে এবং বাম কাঁধের কাপড় ডান হাতের নীচে দিয়ে নিয়ে পরে একত্র করে বুকের উপর বেঁধেছিলেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ১০৪১, ইসলামিক সেন্টারঃ)
This hadith has been narrated by A'mash with the came chain of transmitters, and in the narration of Abu Karaib the words are:" Placing its (mantle's) ends on his shoulders" ; and the narration transmitted by Abu Bakr and Suwaid (the words are):" the ends crossing with each other
আমর আন্ নাকিদ ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমাকে আবূ সাঈদ আল খুদরী (রাযিঃ) বলেছেন, একদিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আগমন করলেন। তিনি বলেন, আমি তাকে একটি চাটাইয়ের উপর সালাত আদায় করতে এবং সিজদা করতে দেখলাম। তিনি আরো বলেন, আমি একটি কাপড় দ্বারা জড়িয়ে সালাত আদায় করতে দেখলাম। (ইসলামিক ফাউন্ডেশনঃ ১০৪০, ইসলামিক সেন্টারঃ)
Abu Sa'id al Khudri reported:I visited the Apostle (ﷺ) and saw him praying on a reed mat on which he was prostrating himself. And I saw him praying in a single garment with ends crossed with each other
হারমালাহ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ যুবায়র আল মাক্কী (রহঃ) হতে বর্ণনা করেন। তিনি জাবির বিন আবদুল্লাহ (রাযিঃ) কে একটি কাপড়ে জড়িয়ে সালাত আদায় করতে দেখেছেন। অথচ তার কাছে আরো কাপড় বর্তমান ছিল। জাবির বিন আবদুল্লাহ (রাযিঃ) বললেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে এমনটি করতে দেখেছেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ১০৩৯, ইসলামিক সেন্টারঃ)
Abu Zubair reported that he saw Jabir b. 'Abdullah praying in a single garment crossing Its ends even though he had the garments, and Jabir said:He saw the Messenger of Allah (ﷺ) doing like this
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سُفْيَانُ، ح قَالَ وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، جَمِيعًا بِهَذَا الإِسْنَادِ وَفِي حَدِيثِ ابْنِ نُمَيْرٍ قَالَ دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
মুহাম্মাদ ইবনু 'আবদুল্লাহ ইবনু নুমায়র ও মুহাম্মাদ ইবনু আল মুসান্না (রহঃ) ..... সুফইয়ান (রহঃ) হতে এ সূত্রেও উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে ইবনু নুমায়র এর বর্ণনায় আছেঃ আমি (জাবির) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে প্রবেশ করলাম। (ইসলামিক ফাউন্ডেশনঃ ১০৩৮, ইসলামিক সেন্টারঃ)
This hadith has been narrated by Sufyan with the same chain of transmitters and in the hadith transmitted by Numair the words are:I called upon the Messenger of Allah (ﷺ)