حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنِ ابْنِ وَعْلَةَ الْمِصْرِيِّ، . أَنَّهُ سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ عَمَّا يُعْصَرُ مِنَ الْعِنَبِ فَقَالَ ابْنُ عَبَّاسٍ أَهْدَى رَجُلٌ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَاوِيَةَ خَمْرٍ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَا عَلِمْتَ أَنَّ اللَّهَ حَرَّمَهَا " . قَالَ لاَ . فَسَارَّهُ رَجُلٌ إِلَى جَنْبِهِ . فَقَالَ لَهُ صلى الله عليه وسلم " بِمَ سَارَرْتَهُ " . فَقَالَ أَمَرْتُهُ أَنْ يَبِيعَهَا . فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الَّذِي حَرَّمَ شُرْبَهَا حَرَّمَ بَيْعَهَا " . فَفَتَحَ الرَّجُلُ الْمَزَادَتَيْنِ حَتَّى ذَهَبَ مَا فِيهِمَا .
রেওয়ায়ত ১২. যায়দ ইবন আসলাম (রহঃ) ইবন ওয়ালা মিসরী হইতে বর্ণনা করেন, তিনি আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-কে আঙ্গুরের রস সম্বন্ধে প্রশ্ন করিয়াছিলেন। ইবন আব্বাস (রাঃ) বলেন, এক ব্যক্তি উপঢৌকনস্বরূপ এক মশ্ক মদ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের জন্য আনয়ন করিয়াছিলেন। তিনি বলিলেনঃ তুমি কি জান না আল্লাহ তা’আলা ইহা হারাম করিয়াছেন? সে ব্যক্তি বলিলঃ আমার তো তাহা জানা ছিল না। ইত্যবসরে এক ব্যক্তি চুপি চুপি কি যেন তাহার কানে বলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ তুমি কি বলিলে? সে বলিলঃ আমি তাহাকে উহা বিক্রয় করিতে বলিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম বলিলেনঃ যিনি উহা পান করা হারাম করিয়াছেন তিনি উহার বিক্রয় করাও হারাম করিয়াছেন। এতদশ্রবণে ঐ ব্যক্তি মুশকের মুখ খুলিয়া দিল আর সমস্ত শরাব বহিয়া গেল।
Yahya related to me from Malik from Zayd ibn Aslam that Ibn Wala al-Misri asked Abdullah ibn Abbas about what is squeezed from the grapes. Ibn Abbas replied, "A man gave the Messenger of Allah, may Allah bless him and grant him peace, a small water-skin of wine. The Messenger of Allah, may Allah bless him and grant him peace, said to him, 'Don't you know that Allah has made it haram?' He said, 'No.' Then a man at his side whispered to him. The Messenger of Allah, may Allah bless him and grant him peace, asked what he had whispered, and the man replied, 'I told him to sell it.' The Messenger of Allah, may Allah bless him and grant him peace, said, 'The One who made drinking it haram has made selling it haram.' The man then opened the water- skins and poured out what was in them
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا ثُمَّ لَمْ يَتُبْ مِنْهَا حُرِمَهَا فِي الآخِرَةِ " .
রেওয়ায়ত ১১. আবদুল্লাহ ইবন উমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে ব্যক্তি পৃথিবীতে মদ্য পান করিবে, অতঃপর তওবা না করিবে, সেই ব্যক্তি আখিরাতের শরাব হইতে বঞ্চিত থাকিবে।
Yahya related to me from Malik from Nafi from Abdullah ibn Umar that the Messenger of Allah, may Allah bless him and grant him peace, said "Whoever drinks wine in this world and does not turn from it in tawba, it is haram for him in the Next World
রেওয়াত ১৩. আনাস ইবন মালিক (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিলেনঃ আমি আবু উবায়দ ইবন জাররাহ, আবু তালহা আনসারী ও উবাই ইবন কা'বকে তাজা খেজুরের শরাব পান করাইতাম। ইত্যবসরে এক ব্যক্তি আসিয়া বলিল, শরাব হারাম হইয়া গিয়াছে। ইহা শুনিয়া আবু তালহা বলিলেন, আনাস, উঠিয়া ঐ সমস্ত ঘটি ভাঙ্গিয়া ফেল। আমি উঠিয়া মিহরাস দ্বারা সমস্ত ঘটি ভাঙ্গিয়া ফেলিলাম ।
Yahya related to me from Malik from Ishaq ibn Abdullah ibn Abi Talha that Anas ibn Malik said, "I was serving wine to Abu Ubayda ibn al-Jarrah and Abu Talha al-Ansari and Umayy ibn Kab. The wine had been prepared from crushed ripe dates and dried dates. Someone came to them and said, 'Wine has been made haram.' Abu Talha ordered me to go and take the jugs and break them. I stood up and went to a mortar of ours and I struck them with the bottom of it until they broke
রেওয়ায়ত ১০. আতা ইবন ইয়াসার (রহঃ) হইতে বর্ণিত, সুবায়রা (জোয়ার হইতে প্রস্তুত) শরাব সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কেহ প্রশ্ন করিলে তিনি বলিলেন, উহাতে কোন উপকারিতা নাই। তিনি উহা পান করিতে নিষেধ করিয়াছেন।
Yahya related to me from Malik from Zayd ibn Aslam from Ata ibn Yasar that the Messenger of Allah, may Allah bless him and grant him peace, was asked about al-Ghubayra. He said, "There is no good in it," and forbade it. Malik said, "I asked Zayd ibn Aslam, 'What is al- Ghubayra?' He said, 'It is an intoxicant