Skip to content
30 September 2026 19 Rabi' al-Thani 1448 AH
Show
Hadith 1348 Da‘if (weak)
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ حَسَنِ بْنِ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، بَاعَ جَمَلاً لَهُ يُدْعَى عُصَيْفِيرًا بِعِشْرِينَ بَعِيرًا إِلَى أَجَلٍ ‏.‏
রেওয়ায়ত ৬০. হাসান ইবন মুহাম্মদ ইবন আলী ইবন আবী তালিব (রহঃ) হইতে বর্ণিত, আলী ইবন আবী তালিব (রাঃ) তাহার একটি উটকে, যাহাকে বলা হইত ‘উসাইফীর’, বিশটি (ছোট) উটের বিনিময়ে ধারে বিক্রয় করিয়াছিলেন।
Yahya related to me from Malik from Salih ibn Kaysan from Hasan ibn Muhammad ibn Ali ibn Abi Talib that Ali ibn Abi Talib sold one of his camels called Usayfir for 20 camels to be delivered later
Muwatta Imam Malik 1348 Salim al-Hilali: Mauquf Daif

More from this chapter

Whole chapter
Hadith 1347 Da‘if (weak)
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، أَنَّهُ بَلَغَهُ أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ، كَانَ يَنْهَى عَنِ الْحُكْرَةِ، ‏.‏
রেওয়ায়ত ৫৯. মালিক (রহঃ)-এর নিকট রেওয়ায়ত পৌছিয়াছে যে, উসমান ইবন আফফান (রাঃ) ইহতিকারকে নিষেধ করিতেন।
Yahya related to me from Malik that he had heard that Uthman ibn Affan forbade hoarding
Muwatta Imam Malik 1347 Open
Hadith 1349 Sahih
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، اشْتَرَى رَاحِلَةً بِأَرْبَعَةِ أَبْعِرَةٍ مَضْمُونَةٍ عَلَيْهِ يُوفِيهَا صَاحِبَهَا بِالرَّبَذَةِ ‏.‏
রেওয়ায়ত ৬১. নাফি (রহঃ) হইতে বর্ণিত, আবদুল্লাহ ইবন উমর (রাঃ) একটি রাহেলা [راحلة ভারবাহী বা সাওয়ারীর উট] ক্রয় করিয়াছিলেন চারটি উটের বিনিময়ে। সে রাহেলা বিক্রেতার দায়িত্বে ও জামানতে ছিল। কথা এই ছিল যে, বিক্রেতা উহাকে ক্রেতার নিকট সোপর্দ করিবে রাবাযী (ربزة) নামক স্থানে।
Yahya related to me from Malik from Nafi that Abdullah ibn Umar bought a female riding-camel for four camels and he guaranteed to give them in full to the buyer at ar-Rabadha
Muwatta Imam Malik 1349 Open
Hadith 1346 Sahih
وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يُونُسَ بْنِ يُوسُفَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، مَرَّ بِحَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ وَهُوَ يَبِيعُ زَبِيبًا لَهُ بِالسُّوقِ فَقَالَ لَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِمَّا أَنْ تَزِيدَ فِي السِّعْرِ وَإِمَّا أَنْ تُرْفَعَ مِنْ سُوقِنَا ‏.‏
রেওয়ায়ত ৫৮. সাঈদ ইবন মুসায়্যাব (রহঃ) হইতে বর্ণিত, উমর ইবন খাত্তাব (রাঃ) (একবার বাজারে) হাতিব ইবন আবি বালতায়া (রাঃ)-এর নিকট দিয়া পথ অতিক্রম করিতেছিলেন। তিনি [হাতিব (রাঃ)] বাজারে তাহার কিশমিশ বিক্রয় করিতেছিলেন। [বাজারদর হইতে সস্তা মূল্যে]। উমর (রাঃ) তাহাকে বলিলেনঃ হয়তো মূল্য বাড়াইয়া বিক্রয় করুন, নচেৎ আমাদের বাজার হইতে পণ্য গুটাইয়া নিন।
Yahya related to me from Malik from Yunus ibn Yusuf from Said ibn al-Musayyab that Umar ibn al-Khattab passed by Hatab ibn Abi Baltaa who was underselling some of his raisins in the market. Umar ibn al- Khattab said to him, "Either increase the price or leave our market