রেওয়ায়ত ৯. হিশাম ইবন উরওয়াহ (রহঃ) তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, উম্মুল মু'মিনীন আয়েশা (রাঃ) বলিতেন, কথায় কথায় লা ওয়াল্লাহি, বালা ওয়াল্লাহি (না, আল্লাহর কসম, হ্যাঁ আল্লাহর কসম) ধরনের কসম করা য়ামীনে লাগব হইবে (অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে উহা কসম বলিয়া ধর্তব্য হইবে না)। মালিক (রহঃ) বলেনঃ য়ামীনে লাগব হইল সত্য মনে করিয়া কোন বিষয়ে কসম করা অথচ পরে উহা বিপরীত বলিয়া সাব্যস্ত হয়। এই বিষয়ে ইহাই উত্তম যাহা আমি শুনিয়াছি। মালিক (রহঃ) বলেনঃ ভবিষ্যতে কোন কাজ করা না করা সম্পর্কে কসম করা হইলে তাহা পূরণ করা বাধ্যতামূলক, عقد اليمين যেমন কেহ বলিলঃ আল্লাহর কসম, এই কাপড়টি আমি দশ দীনারে বিক্রয় করিব না। কিন্তু পরে দশ দীনারে উহা বিক্রয় করিয়া দিল বা কেহ বলিলঃ আল্লাহর কসম, এই ব্যক্তির গোলামকে আমি মারিব, পীর মারিল না ইত্যাদি। এই ধরনের কসমের কাফফার ওয়াজিব হয়। আর য়ামীনে লাগব-এর জন্য কাফফারা নাই। মালিক (রহঃ) বলিয়াছেনঃ য়ামীনে গুমুস হইল কাহাকেও খুশী করিবার জন্য বা ওযর গ্রহণ করানোর জন্য বা কাহারো ধন-সম্পত্তি আত্মসাৎ করিবার উদ্দেশ্যে জানিয়া-শুনিয়া মিথ্যা কসম করা। এই ধরনের কসমের গুনাহ এত মারাত্মক যে, ইহার কাফফারা হয় না।
Yahya related to me from Malik from Hisham ibn Urwa from his father that A'isha, umm al-muminin said, "Rashness in oaths is that a man says, 'By Allah, No! by Allah!' " i.e. out of habit. Malik said, "The best of what I have heard on the matter is that rashness in oaths is that a man take an oath on something to show that he is certain that it is like he said, only to find that it is other than what he said. This is rashness." Malik said, "The binding oath is for example, that a man says that he will not sell his garment for ten dinars, and then he sells it for that, or that he will beat his young slave and then does not beat him, and so on. One does kaffara for making such an oath, and there is no kaffara in rashness." Malik said, "As for the one who swears to a thing which he knows is wicked, and he swears to a lie he knows to be a lie, in order to please someone with it or to excuse himself to someone by it or to gain money by it, no kaffara that he does for it can cover it
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার মানত করে সে অবশ্যই তাহার আনুগত্য করিবে আর যে আল্লাহর নাফরমানী করিবে সে তাহার নাফরমানী করিবে না। মালিক (রহঃ) বলেনঃ গুনাহর কাজ করার মানত যদি কেহ করে তবে সে যেন ঐ গুনাহ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের এই কথার মর্ম হইল-যে সমস্ত কাজের সওয়াব নাই তেমন কাজে মানত করিয়া উহা ভাঙ্গিয়া ফেলিলে তবে তাহার উপর কিছুই ওয়াজিব হইবে না। যেমন কেহ শাম বা মিসর বা রাবাযা যাওয়ার মানত করিল। তদ্রুপ কাহারও সঙ্গে কথা না বলার মানত করিল অথবা মন্দ কাজ করার কসম করিল, যেহেতু এইসব কাজে আল্লাহর ফরমানবরদারী নাই। এইগুলি পূরণ না করিলে কিছুই ওয়াজিব হইবে না। যে কাজে আল্লাহর আনুগত্য রহিয়াছে সেই ধরনের কাজে মানত করিলে ইহা পূরণ করা জরুরী হয়।
Yahya related to me from Malik from Talha ibn Abi al-Malik al- Ayli from al-Qasim ibn Muhammad ibn as-Siddiq from A'isha that the Messenger of Allah, may Allah bless him and grant him peace, said, "Whoever vows to obey Allah, let him obey Him. Whoever vows to disobey Allah, let him not disobey Him." Yahya said that he had heard Malik say, "The meaning of the statement of the Prophet, may Allah bless him and grant him peace, 'Whoever vows to disobey Allah, let him not disobey Him' is that for instance a man who vows that, if he speaks to such-and-such a person, he will walk to Syria, Egypt, or any other such things which are not considered as ibada, is not under any obligation by any of that, even if he did speak to the man or did break whatever it was he swore, because Allah does not demand obedience in such things. He should only fulfill those things in which there is obedience to Allah." 22.5 Rashness in Oaths
রেওয়ায়ত ১০. নাফি' (রহঃ) হইতে বর্ণিত আবদুল্লাহ ইবন উমর (রাঃ) বলিতেন, যদি কেহ কসম করিয়া ইনশাআল্লাহ (যদি আল্লাহ চাহেন) বলে তবে কসমকৃত কাজটি না করিলে এই কসম ভঙ্গ হইবে না। মালিক (রহঃ) বলেনঃ ইনশাআল্লাহ কসমের সঙ্গে সঙ্গে এবং কথার ধারাবাহিকতা বজায় থাকিতে বলিতে হইবে। কেহ কসম করিয়া কিছুক্ষণ চুপ থাকার পর যদি ইনশাআল্লাহ বলে তবে আর উহা ধর্তব্য হইবে না। মালিক (রহঃ) বলেনঃ কেহ বলিল, আমি যদি এই কাজ করি তবে আমি কাফের বা মুশরিক। পরে যদি ঐ ব্যক্তি কাজটি করিয়া ফেলে তবে তাহার কাফফারা ওয়াজিব হইবে না। কিন্তু অন্তরে শিরক কুফরীর আকীদা না হইলে সে ইহাতে কাফের বা মুশরিক হইয়া যাইবে না। তবে গুনাহগার হইবে। ভবিষ্যতে এই ধরনের কিছু করিবে না বলিয়া তাহাকে তওবা করিতে হইবে। এই ধরনের কসম অতি নিন্দনীয়।
Yahya related to me from Malik from Nafi that Abdullah ibn Umar said, "Whoever swears by Allah and then says, 'Allah willing' and then does not do what he has sworn to, has not broken his oath." Malik said, "The best I have heard on this reservation is that it belongs to the statement made if the speaker does not break the normal flow of speech before he is silent. If he is silent and breaks the flow of speech, he has no exception." Yahya said, "Malik said that a man who said that he had disbelieved or associated something with Allah and then he broke his oath, had no kaffara, and he was not a disbeliever or one who associated something with Allah unless his heart concealed something of either of those. He should ask forgiveness of Allah and not return to it - for what he did was evil
রেওয়ায়ত ৭. ইয়াহইয়া ইবন সাঈদ (রহঃ) কাসিম ইবন মুহাম্মদ (রহঃ)-কে বলিতে শুনিয়াছেন-আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-এর নিকট একজন মহিলা আসিয়া বলিল, আমার পুত্রকে কুরবানী দেওয়ার মানত করিয়াছি। তিনি বলিলেনঃ পুত্রকে জবাই করিও না এবং তোমার কসমের কাফফার দিয়া দাও। এক ব্যক্তি তখন বলিয়া উঠিলঃ কাফফারা কি করিয়া হইতে পারে? ইবন আব্বাস বলিলেনঃ স্ত্রীর সহিত যিহার করাও গুনাহ। উহাতেও আল্লাহ তা'আলা কাফফারার বিধান রাখিয়াছেন।
Yahya related to me from Malik that Yahya ibn Said heard al-Qasim ibn Muhammad say, "A woman came to Abdullah ibn Abbas and said, 'I have vowed to sacrifice my son.' Ibn Abbas said, 'Do not sacrifice your son. Do kaffara for your oath.' An old man with Ibn Abbas said, 'What kaffara is there for this?' Ibn Abbas said, 'Allah the Exalted said, "Those of you who say, regarding their wives.'Be as my mother's back' (Sura58 ayat 2) and then He went on to oblige the kaffara for it as you have seen