حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَبَّلَ بَعْضَ نِسَائِهِ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ وَلَمْ يَتَوَضَّأْ . قُلْتُ مَا هِيَ إِلاَّ أَنْتِ . فَضَحِكَتْ .
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এক স্ত্রীকে চুমা দিলেন, অতঃপর সালাত আদায়ের জন্য বেরিয়ে গেলেন, কিন্তু উযূ (ওজু/অজু/অযু) করেননি। আমি (উরওয়াহ) বললাম, আপনই সেই ব্যাক্তি। এতে তিনি (আয়িশাহ) হাসলেন।
Urwah bin Az-Subair narrated from 'Aishah, that:The Messenger of Allah kissed one of his women (i.e., wives), then he went to perform the prayer, and he did not perform ablution. I ('Urwah bin Zubair) said: "That was not anyone but you,' and she smiled
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ السَّوَّاقُ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا زَمْعَةُ بْنُ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ حَلَبَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ شَاةً وَشَرِبَ مِنْ لَبَنِهَا ثُمَّ دَعَا بِمَاءٍ فَمَضْمَضَ فَاهُ وَقَالَ " إِنَّ لَهُ دَسَمًا " .
। আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বকরী দোহন করে তার দুধ পান করেন, অতঃপর পানি চেয়ে নিয়ে তা দিয়ে কুলি করেন এবং বলেনঃ তাতে চর্বি আছে।
It was narrated that Anas bin Malik said:"The Messenger of Allah milked a sheep and drank some of its milk, then he called for water and rinsed his mouth and said: 'It has some greasiness in it
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ حَجَّاجٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ زَيْنَبَ السَّهْمِيَّةِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَتَوَضَّأُ ثُمَّ يُقَبِّلُ وَيُصَلِّي وَلاَ يَتَوَضَّأُ وَرُبَّمَا فَعَلَهُ بِي .
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ (ওজু/অজু/অযু) করার পর চুমা দিতেন, অতঃপর উযূ (ওজু/অজু/অযু) না করেই সালাত আদায় করতেন। বহুবার তিনি আমার সাথে এরূপ করেছেন।
It was narrated from 'Aishah:"The Messenger of Allah would perform ablution, then he would kiss, then he would perform prayer without performing ablution again. And sometimes he did that with me
حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ، حَدَّثَنَا عَبْدُ الْمُهَيْمِنِ بْنُ عَبَّاسِ بْنِ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَضْمِضُوا مِنَ اللَّبَنِ فَإِنَّ لَهُ دَسَمًا " .
। সাহল ইবনু সা’দ আস-সাঈদী থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা দুধ পান করার পর কুলি করবে। কারণ তাতে চর্বি আছে।
Abdul-Muhaimin bin 'Abbas bin Sahl bin Sa'd As-Sa'di narraed from his father, from his grandfather, that:The Messenger of Allah said: "Rinse your mouths after drinking milk, for it has some greasiness in it