। আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমরা উটের গোশত খেয়ে উযূ (ওজু/অজু/অযু) করো, বকরীর গোশত খেয়ে উযূ করো না এবং ছাগলের দুধপান করে উযূ করো না। তোমরা বকরীর খোঁয়াড়ে সালাত আদায় করতে পারো, কিন্তু উটের খোঁয়াড়ে সালাত আদায় করবে না।
Abdullah bin 'Amr said:"I heard the Messenger of Allah say: 'Perform ablution after (eating) camel meat, but do not perform ablution after (eating) mutton. Perform ablution after (drinking) camel's milk, but do not perform ablution after (drinking) sheep's milk. Perform prayer in the sheep pens but not do in the camels' Ma'atin
। উসায়দ ইবনু হুযায়র (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা বকরীর দুধ পান করার পর উযূ (ওজু/অজু/অযু) করবে না এবং উটের দুধ পান করার পর উযূ করবে।
It was narrated that Usaid bin Hudair said:"The Messenger of Allah said: 'Do not perform ablution after (drinking) sheep's milk, but perform ablution after (drinking) camel's milk
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا زَائِدَةُ، وَإِسْرَائِيلُ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ نَتَوَضَّأَ مِنْ لُحُومِ الإِبِلِ وَلاَ نَتَوَضَّأَ مِنْ لُحُومِ الْغَنَمِ .
। জাবির ইবনু সামুরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উটের গোশত খেয়ে উযূ (ওজু/অজু/অযু) করার এবং ছাগলের গোশত খেয়ে উযূ না করার নির্দেশ দিয়েছেন।
It was narrated that Jabir bin Samurah said:"The Messenger of Allah commanded us to perform ablution after eating camel meat but not to perform ablution after eating the mutton