। উবাদাহ ইবনুুস সামিত (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছেনঃ যখন কোন বান্দা আল্লাহ্র জন্য একটি সিজদা করে, আল্লাহ এর বিনিময়ে তাকে একটি নেকী দান করেন, তার একটি গুনাহ মাফ করেন এবং তার মর্যাদা এক ধাপ উন্নত করেন। অতএব তোমরা অধিক সংখ্যায় সিজদা করো।
It was narrated from ‘Ubadah bin Samit that he heard the Messenger of Allah (ﷺ) say:“No one prostrates to Allah but Allah will record one Hasanah (good reward) for him, and will erase thereby one bad deed and raise him in status one degree. So prostrate a great deal.”
। মাদান ইবনু আবূ তালহা আল-ইয়ামূরী (রহঃ) বলেন, আমি সাওবান (রাঃ) এর সাথে সাক্ষাত করে তাকে বললাম, আপনি আমার নিকট একটি হাদীস বর্ণনা করুন, আশা করি তার দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন। রাবী বলেন, তিনি নীরব থাকলেন। আমি বিষয়টি পুনর্ব্যক্ত করলাম, এবারও তিনি নীরব থাকলেন। এভাবে তিনবার নীরব থাকলেন। অবশেষে তিনি আমাকে বলেন, তুমি অবশ্যই আল্লাহ্র জন্য সিজদা করো। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ যে কোন বান্দা আল্লাহ্র জন্য একটি সিজদা করলেই আল্লাহ এর বিনিময়ে তার একধাপ মর্যাদা বাড়িয়ে দেন এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেন। মাদান (রহঃ) বলেন, অতঃপর আমি আবূ দারদা -এর সঙ্গে সাক্ষাত করে তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনিও একই কথা বলেন।
Ma’dan bin Abu Talhah Al-Ya’muri said:“I met Thawban and said to him: ‘Tell me a Hadith that Allah may benefit me thereby.’ But he remained silent. Then I said the same and he remained silent. That happened three times. Then he said to me: ‘You should prostrate to Allah; for I heard the Messenger of Allah (ﷺ) say: “No one prostrates to Allah but Allah will raise him one degree in status thereby and will erase one of his sins.” Ma’dan said: “Then I met Abu Darda’ and asked him the same question, and he gave a similar answer.”
। আনাস ইবনু হাকীম আদ-দাববী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবূ হুরাইরাহ আমাকে বললেন, তুমি তোমার শহরে পৌঁছে তার বাসিন্দাদের অবহিত করবে যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ কিয়ামতের দিন মুসলিম বান্দার নিকট থেকে সর্বপ্রথম ফরয সালাতের হিসাব নেয়া হবে। যদি সে তা পূর্ণরূপে আদায় করে থাকে (তবে তো ভালো), অন্যথায় বলা হবেঃ দেখো তো তার কোন নফল সালাত (নামায/নামাজ) আছে কি না? যদি তার নফল সালাত (নামায/নামাজ) থেকে থাকে, তবে তা দিয়ে তার ফরয সালাত (নামায/নামাজ) পূর্ণ করা হবে। অতঃপর অন্যান্য সব ফরয আমলের ব্যাপারেও অনুরূপ ব্যবস্থা করা হবে।
It was narrated that Anas bin Hakim Dabbi said:“Abu Hurairah said to me: ‘When you go to your country, tell them that I heard the Messenger of Allah (ﷺ) say: “The first thing for which the Muslim will be brought to account on the Day of Resurrection will be the prescribed prayers. If they are complete, all well and good, otherwise it will be said: ‘Look and see whether he has any voluntary prayers.’ If he has any voluntary prayers, his prescribed prayers will be completed from his voluntary prayers. Then the same will be done with regard to all his obligatory deeds.”
। আবূ ফাতেমাহ (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমাকে এমন একটি আমল বলে দিন, যা আমি অবিচলভাবে অনবরত করতে পারি। তিনি বলেনঃ তুমি সিজদা করো। কেননা তুমি যখনই আল্লাহ্র জন্য একটি সিজদা করবে, আল্লাহ তার বিনিময়ে তোমার মর্যাদা একধাপ সমুন্নত করবেন এবং তোমার একটি গুনাহ মাফ করবেন।
It was narrated from Kathir bin Murrah that Abu Fatimah told him:“I said: ‘O Messenger of Allah! Tell me of a deed that I can adhere to and act upon.’ He said: “You should prostrate, for you will not prostrate to Allah but He will raise you in status one degree thereby and erase from you one sin.”