। আবূ সাইদ আল-খুদরী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ বনী ইসরাঈলকে বলেনঃ(ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ تُغْفَرْ لَكُمْ خَطَايَاكُمْ) ‘‘তোমরা নতশিরে দরজা দিয়ে প্রবেশ করো আর বলতে থাকো, ‘‘ক্ষমা করুন’’, তোমাদের অপরাধসমূহ ক্ষমা করা হবে’’ (সূরা আল-বাকারাহঃ ৫৮)।[1] হাসান সহীহ।
Narrated Abu Sa’id Al Khudri:
The Messenger of Allah (ﷺ) said: Allah, the Exalted, said to the children of Israel : "... but enter the gate with humility, in posture and in words, and you will be forgiven your faults (tughfar lakum)
। শাকীক (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ)-কে বলা হলো, কিছু লোক এ আয়াত هِيتَ لَكَ পড়ে (‘হা’র নীচে যের এবং ‘তা’র উপর পেশ দিয়ে)। তিনি বললেন, আমাকে যেভাবে শিখানো হয়েছে আমি সেভাবেই পড়া পছন্দ করি। এ বলে তিনি পাঠ করলেন هَيْتَ لَكَ (‘হা’র উপর ও ‘তা’র উপর যবর দিয়ে)।[1] সহীহ।
Narrated Shariq:
'Abd Allah (b. Mas'ud) was told that the people had read this verse: "She said: Now come, thou" (hita laka). He said: I read it as I have been taught ; it is dearer to me. It goes "wa qalat haita laka" (She said: Now come thou)
। ইবনু মাসঊদ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি এ আয়াতهَيْتَ لَكَ (তা'র উপর যবর দিয়ে) পড়েছেন। শাকীক (রহঃ) বললেন, আমরা তো এ আয়াত هِئْتُ لَكَ (‘হা’ তে যের ও ‘তা’-র উপর পেশ দিয়) পড়ে থাকি। ইবনু মাসঊদ (রাঃ) বললেন, আমাকে যে রীতিতে পড়া শিখানো হয়েছে, আমি সেভাবেই পড়তে ভালবাসি।[1] সহীহ।
Narrated Shariq:
Ibn Mas'ud said read the verse: "Now come, thou" (haita laka). Then Shariq said: We read it, "hi'tu laka" (I am prepared for thee). Ibn Mas'ud said: I read it as I have been taught ; it is dearer to me