মূল লেখায় যান
১৫ অক্টোবর ২০২৬ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
الشرح

সূরা আলাম নাশরাহ

বক্ষ প্রশস্তকরণ · সূরা নং ৯৪ · ৮ আয়াত · ১ রুকু · মাক্কী · পারা ৩০
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ١
আলাম নাশরাহ লাকা সাদরাক
(হে নবী! ওয়াহীর মাধ্যমে প্রকৃত জ্ঞান ও মানসিক শক্তি দিয়ে) আমি কি তোমার বক্ষদেশকে প্রসারিত করে দেইনি?
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ٢
ওয়াওয়াদা‘না ‘আনকা উইযরাক
আর আমি তোমার হতে সরিয়ে দিয়েছি (সমাজের অনাচার, অশ্লীলতা ও পঙ্কিলতা দেখে তোমার অন্তরে জেগে উঠা দুঃখ, বেদনা, উদ্বেগ ও অস্থিরতার) ভার,
ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ ٣
আল্লাযী আনকাদা যাহরাক
যা তোমার কোমরকে ভেঙ্গে দিচ্ছিল।
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ٤
ওয়ারাফা‘না লাকা যিকরাক
এবং আমি (মু’মিনদের যাবতীয় আবশ্যিক ‘ইবাদাত আযান, ইক্বামাত, নামায, খুৎবাহ ইত্যাদির মাধ্যমে) তোমার স্মৃতিকে উচ্চ মর্যাদায় তুলে ধরেছি।
فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا ٥
ফাইন্না মা‘আল ‘উসরি ইউসরা
কষ্টের সাথেই স্বস্তি আছে,
إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًۭا ٦
ইন্না মা‘আল ‘উসরি ইউসরা
নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে।
فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ ٧
ফাইযা ফারাগতা ফানসাব
কাজেই তুমি যখনই অবসর পাবে, ‘ইবাদাতের কঠোর শ্রমে লেগে যাবে,
وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب ٨
ওয়াইলা রাব্বিকা ফারগাব
এবং তোমার রব-এর প্রতি গভীরভাবে মনোযোগ দিবে।